নেত্রকোনায় ভোজ্যতেলের নতুন নির্ধারিত দাম কার্যকর করতে তদারকি চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তদারকির সময় মূল্য তালিকা সঠিকভাবে সংরক্ষণ না করা, পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে মেছুয়া বাজার এলাকার তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ শুক্রবার সকালে জেলা শহরের মেছুয়া বাজার এলাকায় তদারকিমূলক এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোনা কার্যালয়ের সহকারী পরিচালক ওসমান গনী এই অভিযান পরিচালনা করেন। এ সময় জেলা পুলিশ লাইনসের একদল পুলিশ তাঁর সঙ্গে ছিলেন।
সহকারী পরিচালক ওসমান গনী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সয়াবিন ও পামওয়েলের নতুন নির্ধারিত দাম কার্যকরের বিষয়ে তদারকি করা হয়। এ সময় মূল্য তালিকা সঠিকভাবে সংরক্ষণ না করা, পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে বন্ধন সুপার শপকে পাঁচ হাজার, মেসার্স আশোতোষ ভৌমিককে তিন হাজার ও অরুন স্টোরকে দুই হাজারসহ তিন প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাঁদের সতর্ক করা হয়।’
ওসমান গনী আরও বলেন, ‘জরিমানা করা ছাড়াও বিভিন্ন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনা করার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।’

বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১৫ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
২১ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১ ঘণ্টা আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২ ঘণ্টা আগে