
নেত্রকোনার দুর্গাপুরে বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাসে এক তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগ উঠেছে খাইরুল ইসলাম (৩০) নামে এক বাসচালকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ।
আটকৃত বাসচালক ঢাকা-দুর্গাপুর ও লেংগুড়া রোডের মামনি পরিবহনের একটি বাসের চালক এবং দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
ভুক্তভোগী ওই নারী জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর উত্তর বাড্ডা থেকে নিজ এলাকা কলমাকান্দার নাজিরপুরে আসার উদ্দেশে মামনি পরিবহনের ৭ নম্বর বাসে ওঠেন। রাত ৩টার দিকে দুর্গাপুর পৌর শহরের প্রেসক্লাব মোড়ে নামিয়ে দেন বাসের হেলপার। এ সময় বাস থেকে নেমে যান বাসের চালক খাইরুলও। পরে প্রেসক্লাব মোড় থেকে নাজিরপুরে যাওয়ার জন্য ওই নারী অটোরিকশা ভাড়া করতে গেলে বাসচালক বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও অন্য কোনো উপায় না পেয়ে বাসচালকের সঙ্গেই অটোরিকশায় চড়ে বসেন। রিকশাটি পৌর শহর থেকে চণ্ডীগড়ের দিকে যেতেই কথার ধরন পাল্টায় বাসচালক। একপর্যায়ে পথে সড়কে অটোর ভেতরেই ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
পরে ওই নারীকে অটোরিকশায় নাজিরপুর নিয়ে যাওয়ার মাঝপথে কৌশলে আত্মীয়ের বাড়ির সামনে নামিয়ে দেন। এ সময় অবস্থা বেগতিক দেখে অটোচালক ও বাসচালক খায়রুল ইসলাম পালিয়ে যান।
পরে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগী নারী দুর্গাপুর থানায় প্রাথমিকভাবে অভিযোগ জানালে আজ বিকেলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাসচালক খাইরুল ইসলামকে আটক করেন। এ ঘটনায় দুর্গাপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে দুর্গাপুর সার্কেলের এএসপি মো. আক্কাস আলী আজকের পত্রিকাকে জানান, অটোর ভেতরেই ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযুক্ত বাসচালককে আটক করা হয়েছে। থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

বগুড়ার মাটিডালী-পীরগাছা সড়কে সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে একটি স্কুলবাস খাদে পড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী কানিজ ফাতেমা সোহা নিহত হয়েছে। ঘটনায় বাসের হেলপারসহ আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
৪ মিনিট আগে
বরিশালের বাবুগঞ্জে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটিতে ওঠে সবুজ হাওলাদার নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক দগ্ধ হয়েছেন। এতে তাঁর একটি হাত ভেঙে গেছে এবং শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।
৮ মিনিট আগে
নওগাঁয় কন্যা সন্তান জন্ম দেওয়ায় গৃহবধূ হালিমা খাতুন হত্যার দায়ে স্বামী শামীম সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালত নওগাঁ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এ এই রায় ঘোষণা করা হয়।
২৯ মিনিট আগে
মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ওজনের একটি ইলিশ। স্থানীয় মাছের আড়তে নিলামে ইলিশটি ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। উপকূলীয় অঞ্চলের জেলেদের কাছে বড় আকারের এমন ইলিশ ‘রাজা ইলিশ’ নামে পরিচিত।
৩২ মিনিট আগে