
শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার বলেছেন, ‘বই আমাদের মনের খোরাক জোগায়। চিন্তাচেতনার বিস্তৃত করে। বই আমাদের মানবিক করে তোলে। সব পঙ্কিলতা দূর করে আলোকিত করে। পড়া ছাড়া কেউ জ্ঞান লাভ করতে পারে না। যিনি যত বই পড়েন, তিনি যত জানেন। যিনি যত জানেন, তিনি তত মানবিক ও সংবেদনশীল হন। বই হচ্ছে সভ্যতার বাহন। অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া সাঁকো।’
আজ বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনায় সপ্তাহব্যাপী বইমেলা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় নেত্রকোনা গণগ্রন্থাগারের উদ্যোগে এ মেলার আয়োজনে করা হয়েছে।
এ সময় মতীন্দ্র সরকার আরও বলেন, ‘মানুষের ভাবনার বহিঃপ্রকাশের চিরায়ত মাধ্যমই হচ্ছে বই। বই মানুষের ভাবনাকে ঋদ্ধ করে, দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে।’
এতে সভাপতিত্ব করেন নেত্রকোনা গণগ্রন্থাগারের সহসভাপতি মো. আবদুল হান্নান রঞ্জন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্কৃতিকর্মী চিন্ময় তালুকদার। স্বাগত বক্তব্য দেন গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক মারুফ হাসান খান।
উদ্বোধক মতীন্দ্র সরকার ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অনিমেষ সোম, বীর মুক্তিযোদ্ধা প্রাবন্ধিক হায়দার জাহান চৌধুরী, কবি অধ্যাপক ননী গোপাল সরকার, জেলা উদীচীর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাস আহম্মেদ, ছড়াকার শ্যামলেন্দু পাল, প্রাবন্ধিক স্বপন পাল, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা হায়দার জানাহান চৌধুরী বলেন, ‘বই পড়ার প্রতি এখন আমাদের আগ্রহ হারিয়ে যাচ্ছে। আমরা স্মার্টফোনের দিকে ঝুঁকে পড়ছি। কিন্তু যত প্রযুক্তির আসুক, বই পড়া ছাড়া কেউ জ্ঞান লাভ করতে পারবে না।’
আয়োজকেরা জানান, সাত দিনব্যাপী মেলায় অন্তত ১৮টি বইয়ের দোকান বসেছে। এ ছাড়া প্রতিদিন বিকেল থেকে রাত পযন্ত প্রবন্ধ পাঠ, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৬ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৬ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে