
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ৯ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আব্দুর রহিম (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের একটি বাসা থেকে র্যাব তাঁকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার সকালে তাঁকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ, শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে বাড়ির পাশের হাওর থেকে গরু আনতে যায় শিশুটি। ফিরতে দেরি হওয়ায় তাকে খুঁজতে বের হন তার মা। একপর্যায়ে হাওরের মধ্যে একটি গাছের নিচে আব্দুর রহিমকে শিশুটিকে ধর্ষণ করতে দেখেন তিনি। মাকে দেখে রহিম দৌড়ে পালিয়ে যান।
পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসককে দেখিয়ে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হয়। অভিযোগ রয়েছে, ঘটনার পর গ্রামের কয়েকজন মাতবর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। নির্যাতিত শিশুটির পরিবারকে আইনি ব্যবস্থা নিতে বাধা দেওয়ার পাশাপাশি ৫০ হাজার টাকার প্রলোভনও দেখানো হয়। তবে শিশুটির পরিবার এতে রাজি হয়নি।
গত সোমবার দুপুরে মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন মঙ্গলবার দুপুরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়। ওই দিনই মেয়েটির বাবা বাদী হয়ে আব্দুর রহিমকে একমাত্র আসামি করে থানায় মামলা করেন।
মেয়েটির বাবা বলেন, ‘এই ঘটনায় আমি থানায় মামলা করতে চাইলে গ্রামের মাতবর আবু তাহের ও আবু বক্কর মীমাংসার কথা বলে বাধা দেন। টাকার প্রলোভনও দেখান। লোকলজ্জার ভয়ে আমি তখন থানা-পুলিশকে জানাইনি। রহিমের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
অভিযুক্ত মাতবর আবু তাহের ও আবু বক্করের বক্তব্য জানতে তাঁদের মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনা জানাজানি হওয়ার পর সোমবার সকাল থেকে ওই দুই ব্যক্তি গা ঢাকা দিয়েছেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাকসুদ বলেন, অভিযুক্ত আব্দুর রহিমকে র্যাব গ্রেপ্তার করে পুলিশে হস্তান্তর করেছে। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এই ঘটনায় যে দুজন মাতবরের নাম আলোচনায় এসেছে, তদন্তে তাঁদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা ফেসবুকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট দেন। এতে ক্ষুব্ধ হয়ে শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা এদিন দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসন ভবনের উপ-রেজিস্ট্রার ইব্রাহিম হোসেন সোনার কক্ষ ভাঙচুর ও তাকে হেনস্তা করেন।
১ ঘণ্টা আগে
দুর্ঘটনার খবর পেয়ে সিলোনীয়া বাজারে গিয়ে মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। চারদিকে কয়েকজন ছাত্রী নিহত হওয়ার কথা শুনে বিষয়টি স্ত্রীকে জানাই। আমার মা মনে করেছিলেন, দুর্ঘটনায় আমার মেয়ে জান্নাতও মারা গেছে। এ শোকে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে মেয়েকে জীবিত অবস্থায় খুঁজে পাই। কিন্তু বাড়ি ফেরার পথে মায়ের অসুস্থতার
১ ঘণ্টা আগে
বন্দরের বহির্নোঙরে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি ক্রিমসন গ্রেস’ নামে জাহাজ থেকে পড়ে এক বাংলাদেশি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। রোববার সকালে আলফা অ্যাঙ্করেজে থাকা ১৯৯ দশমিক ৯৮ মিটার লম্বা এবং ৩২ দশমিক ২৪ মিটার প্রস্থের জাহাজটি থেকে ইয়াসিন (৫০) নামের ওই লোক সাগরে
১ ঘণ্টা আগে
ফ্যামিলি কার্ড শুমারিতে জনবল নিয়োগে বরিশাল সদর উপজেলায় অনিয়মের অভিযোগ উঠেছে। এই অভিযোগে আজ রোববার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে তাঁকে অবরুদ্ধ করে রাখেন ছাত্রদলের একদল নেতা-কর্মী। এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দেয়।
১ ঘণ্টা আগে