নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সিংহা চারিগাঁওপাড়া গ্রামে এই ঘটনা হয়।
মৃত শিশু রকি (১২) চারিগাঁওপাড়া গ্রামের ব্যাটারিচালিত রিকশাচালক কামাল মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, দিনে রিকশা চালিয়ে রাতে বাড়ি ফিরে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে বিদ্যুতের সংযোগ দেন কামাল মিয়া। এর কিছু সময় পর সবার অগোচরে রকি রিকশাটি স্পর্শ করতেই সে বিদ্যুতায়িত হয়ে মাটিতে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। বিষয়টি দেখতে পেয়ে পরিবারের লোকজন রকিকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রকিকে মৃত ঘোষণা করেন।

রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
৯ মিনিট আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
১৭ মিনিট আগে
নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
১ ঘণ্টা আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
১ ঘণ্টা আগে