
নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযান শুরু করেছেন পুলিশের এন্টি টেররিজম ইউনিটের সদস্যরা। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকার বাড়িটিতে এই অভিযান শুরু করা হয়।
পুলিশের এন্টি টেররিজম ইউনিটের পাশাপাশি এসেছে একটি বম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত, সাইবার টিমসহ বেশ কয়েকটি বিশেষ টিম। পুলিশের বিশেষ ইউনিটগুলো এখন ওই বাড়িতে তল্লাশি চালাচ্ছে। তাদের সঙ্গে বিপুলসংখ্যক পুলিশ সদস্যও রয়েছেন।
তল্লাশির পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. ফয়েজ আহমেদ। তবে গতকাল শনিবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফর রহমান বলেছিলেন, ‘ঢাকা থেকে এন্টি টেররিজম ইউনিটের সদস্যরা আসছেন। তারা আসার পর রাতেই বাড়িটিতে অভিযান চালানো হবে।’
এর আগে গতকাল শনিবার বেলা ১টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রাখা হয়। এরই মধ্যে বাড়িটির নিচতলার একটি কক্ষে একটি বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড গুলি, প্রচুর পরিমাণ খেলনা পিস্তল, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাপ, এক বস্তা জিহাদি বইসহ বিভিন্ন জিনিস পাওয়া যায় বলে পুলিশের তরফ থেকে বলা হয়। পুলিশের ধারণা, বাড়িটিতে বোমাজাতীয় বিস্ফোরক দ্রব্য থাকতে পারে।
এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সানোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমাদের টিম ভেতরে তল্লাশি চালিয়ে যাচ্ছে। তল্লাশি শেষ হওয়ার পর আপনাদের বিস্তারিত জানানো হবে। তবে প্রাথমিক অভিযানে আমরা বিস্ফোরক থাকার আলামত পেয়েছি।’
এদিকে জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল শনিবার রাত ১০টার দিকে জেলা শহরের বনুয়াপাড়া এলাকায় আরেকটি বাড়ি ঘিরে রাখে পুলিশ। জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, ভাসাপাড়া এলাকার বাড়িটি তল্লাশির পর শহরের বনুয়াপাড়া এলাকার বাড়িটিতে তল্লাশি চালানো হবে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৭ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
১১ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৪১ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে