
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা থেকে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৮ বোতল ভারতীয় মদ ‘আইস ভদকা’ উদ্ধার করা হয়। নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবির অধীন বরুয়াকোনা বিওপি থেকে চার সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮১ এমপি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাতলাবন এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় মদগুলো উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্য নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে।

নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে ইসমত আরা (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গুরুদাসপুর উপজেলার মহারাজপুর গ্রামে একটি লিচু বাগানে আজ বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।
৫ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পাওনা ২০ টাকার জন্য ধস্তাধস্তিতে কাইয়ুম উল্ল্যা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের হাজিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ পশ্চিম ভেলাবাড়ি নয়ারহাট এলাকার বাসিন্দা।
৭ মিনিট আগে
সম্প্রতি নাটোরের গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে যাওয়া বিদেশি নাগরিকদের হেনস্তা করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন আকাশ। বিদেশি নাগরিকদের নিয়ে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য করেন তিনি। এ নিয়ে মামলা হলেও এখনো আকাশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
১০ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীর একটি বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে অর্ধশত ছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ বুধবার দুপুরের পর উপজেলার মুলাডলি উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ ছাত্রীদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের আন্তবিভাগ সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৫৬
১৩ মিনিট আগে