
রাজশাহী থেকে নাটোরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লেগুনা ও ভ্যানকে ধাক্কা দেয়। এতে লেগুনা ও ভ্যানচালকসহ ১০ জন আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পুঠিয়া উপজেলা সদর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাক্কারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুঠিয়া থানা ও হাইওয়ে পুলিশ এলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।
পুঠিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাবরিনা খাতুন বলেন, আহতদের মধ্যে ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলেও দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকি আটজনের মধ্যে পাঁচজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। সাইদুর, গোপাল, পলাশ নামের তিন ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী নাজমুল ইসলাম বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি নাটোরের দিকে আসছিল। পথে পুঠিয়া বাসস্ট্যান্ডে পৌঁছার আগেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সে সময় সড়কের পাশে থাকা একটি লেগুনা ও একটি ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয় বাসটি। এতে লেগুনাচালক, ভ্যানচালক ও বাসের হেলপার, যাত্রীসহ ১০ জন আহত হয়েছেন।

কুড়িগ্রামের রৌমারীতে দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজুর বাড়িতে মাদক উদ্ধারের নামে অভিযানের বিষয়ে তদন্ত কমিটি করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান কোনো খারাপ উদ্দেশে (ইলমোটিভ) ওই অভিযান চালিয়েছিলেন কি-না, তা খতিয়ে দেখতে...
৭ মিনিট আগে
নোয়াখালী জেলাকে পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়।
১৮ মিনিট আগে
কক্সবাজারের মহেশখালীতে সাগরে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মরদেহের সংখ্যা দাঁড়াল তিনজনে। আজ শুক্রবার বেলা ১২টার দিকে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরেক জেলে।
৪১ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে পুকুরে বিষ প্রয়োগ করে সাড়ে ১৬ হাজার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে মাছচাষি মো. বাদশা মিয়ার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘি গ্রামের জগদীশ মোড় এলাকায় এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে