
নাটোরের বড়াইগ্রামে পেছনের তারিখ দেখিয়ে (ব্যাকডেটে) ভুয়া নিয়োগ বোর্ডের মাধ্যমে তিন কর্মচারী নিয়োগ দেওয়ার অভিযোগে মৌখাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বকুলকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি। একই সঙ্গে ওই তিন কর্মচারীর নিয়োগও বাতিল করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। তিনি জানান, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউএনও ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, মৌখাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বকুল ও তৎকালীন বিদ্যালয় পরিচালনা কমিটি দুই দফায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। পরে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর নিয়মিত প্রক্রিয়া অনুসরণ না করে পেছনের তারিখ দেখিয়ে (ব্যাকডেটে) কথিত নিয়োগ বোর্ডের মাধ্যমে তিন কর্মচারী নিয়োগ দেওয়া হয়।
নিয়োগপ্রাপ্তরা হলেন অফিস সহকারী পদে নাজমুল হক, নিরাপত্তাকর্মী পদে জুবায়ের কাজী এবং নৈশপ্রহরী পদে রুবেল হোসেন। তাঁরা ২০২৫ সালের ৯ এপ্রিল বিদ্যালয়ে যোগদান করলে বিষয়টি প্রকাশ্যে আসে।
ইউএনও জানান, ২০২৫ সালের মে মাসে কয়েকটি সংবাদমাধ্যমে ‘স্বাক্ষর জাল করে নিয়োগ-বাণিজ্য’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, নিয়োগ বোর্ড না হওয়া এবং পরীক্ষার আয়োজন না করার অভিযোগ তুলে ধরা হয়। এ ছাড়া প্রায় ৪০ লাখ টাকা লেনদেন, ডিজির প্রতিনিধি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতির অভিযোগও উল্লেখ করা হয়।
প্রতিবেদন প্রকাশের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে প্রতিবেদন জমা দেয় কমিটি।
এরপর তৎকালীন অ্যাডহক কমিটি প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করে এবং নিয়োগপ্রাপ্ত তিন কর্মচারীর বিদ্যালয়ে উপস্থিতি ও হাজিরা বন্ধ করে দেয়। পরে পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠনের পর প্রথম সভায় তাদের নিয়োগ বাতিল এবং প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বকুলকে স্থায়ীভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউএনও জানান, বিষয়টি সংশ্লিষ্ট অধিদপ্তরকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।
বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বকুল বলেন, ‘বরখাস্তের চিঠি পেয়েছি। এ বিষয়ে আমার কিছু বলার নেই।’

রাঙামাটি জেনারেল হাসপাতালের নবনির্মিত ভবনে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে রাঙামাটি সেনা রিজিয়ন ও রাঙামাটি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)। আজ বৃহস্পতিবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল ও রিজিয়নের নিজস্ব চিকিৎসক এবং দক্ষ জনবলের মাধ্যমে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়...
৫ মিনিট আগে
চাঁদপুর শহরের নিউ ট্রাকরোডে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ দুই শিশুর মধ্যে মো. রাব্বি (৪) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর মারা গেছে। একই সময় দগ্ধ অপর শিশু ফাইজা আক্তারের (৬) অবস্থায়ও আশঙ্কাজনক।
৩৭ মিনিট আগে
ঘড়ির কাঁটায় তখন রাত ১টা। মাহফিলের প্রধান অতিথি শায়খুল হাদিস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী বয়ান করছেন। বয়ান শেষে মাদ্রাসার পক্ষ থেকে এক হালি কমলা তিনি প্রকাশ্যে নিলামে তোলেন। অবিশ্বাস্য হলেও সত্য, ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার কথা চিন্তা করে এই চারটি কমলা নিলামের মাধ্যমে ৫০ হাজার টাকা দিয়ে কিনে নেন যুক্ত
৪৪ মিনিট আগে
সিলেটের বিশ্বনাথ পৌর এলাকায় একই সময়ে বিএনপির দুই পক্ষের সভা-সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্
১ ঘণ্টা আগে