
হামের উপসর্গ নিয়ে নাটোরের সাড়ে তিন মাস বয়সী একটি শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার নাম সাইফাতুল কাশফি। আজ মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। শিশু কাশফি নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের ঋষি নওগাঁ এলাকার সাইফুল ইসলামের মেয়ে।
নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, মৃত শিশুটির হাম ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। পরীক্ষার জন্য নমুনা ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছে, রিপোর্ট হাতে পেলে নিশ্চিতভাবে বলা যাবে।
জানা গেছে, গত শুক্রবার (২৭ মার্চ) সকালে ঠান্ডা ও জ্বর নিয়ে কাশফিকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন শনিবার স্বজনেরা শিশুটির গলার ভেতর হামের মতো গুঁটি দেখেন। গত রোববার তার পুরো শরীরে র্যাশ ওঠে। অবস্থার অবনতি হলে গতকাল সোমবার রাতে তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সে মারা যায়।
শিশুটির বাবা সাইফুল ইসলাম জানান, কাশফি অসুস্থ হওয়ার পর থেকে সে কান্নাকাটি করলেও গতকাল বিকেল থেকে সাড়া দেওয়া বন্ধ করে দেয়। পরে রামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সে মারা যায়।
নাটোর সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি মাসে হামের উপসর্গ নিয়ে ৩৮ জন রোগী হাসপাতালটিতে ভর্তি হয়েছে। তাদের নমুনা পরীক্ষার পর ১৩টি শিশুর শরীরে হাম শনাক্ত হয়। এর মধ্যে ৯টি শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে সদর হাসপাতালে তিনটি শিশু চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়া কাশফিকে এ হাসপাতাল থেকে রাজশাহীতে পাঠানো হয়েছিল।
আজ দুপুরে নাটোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ড ঘুরে দেখা যায়, ৪১৫ নম্বর কক্ষে হামে আক্রান্ত শিশুদের আলাদা করে (আইসোলেশনে) চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে চিকিৎসাধীন সব শিশুর বয়সই ৯ মাসের কম। ফলে তারা এখনো হামের টিকা পায়নি।
নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, যাদের হাম হচ্ছে, তাদের বেশির ভাগেরই বয়স ৯ মাসের কম—যারা এখনো টিকা পায়নি। তাই এই বয়সী শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বর্তমানে নাটোর সদর হাসপাতালে তিনটি শিশু চিকিৎসাধীন রয়েছে।

ভোলার দৌলতখানে অবৈধভাবে মজুত করা ৪ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
১০ মিনিট আগে
সেলিমা রহমান বিএনপির পোড় খাওয়া একজন নেত্রী। দলটির সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির সদস্য হয়েও তিনি বরিশাল-৪ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মনোনয়ন পাননি। অবশেষে সংরক্ষিত আসনে মনোনয়ন পাওয়ায় উৎফুল্ল সেলিমার অনুসারীরা। এর আগে তিনি সংস্কৃতি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১২ মিনিট আগে
রাত সাড়ে ১১টার দিকে এলাকায় বিদ্যুৎ না থাকায় মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম (৩৬) নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় ১০-১৫ জনের একটি সশস্ত্র দল হঠাৎ তাঁর ওপর হামলা চালায়।
২১ মিনিট আগে
মায়ের মৃত্যুর পর সেনাসদস্য সোহেল আলী ও তাঁর ভাই জয় আলী ওয়ার্ডে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক তানিয়া আক্তার ও মো. শিবলীর কাছে যান। তাঁরা অভিযোগ করেন, চিকিৎসায় অবহেলার কারণে তাঁদের মায়ের মৃত্যু হয়েছে। সোহেল আলী এ সময় ভিডিও করছিলেন।
২৬ মিনিট আগে