
নরসিংদীর বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত নাগরিয়াকান্দি শেখ হাসিনা সেতু এলাকায় তরুণীদের শ্লীলতাহানিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার জেলা ও পৌর পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়।
কর্মসূচিতে নরসিংদী পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি পরিমল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস, শিবপুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, সাধারণ সম্পাদক অজয় গোস্বামী প্রমুখ বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, ১৫ এপ্রিল সন্ধ্যায় নাগরিয়াকান্দি ব্রিজসংলগ্ন বিনোদন এলাকায় ঘুরতে গেলে স্থানীয় বখাটে নাহিদ, সানি, দোলন, দীপুসহ কতিপয় বখাটে একটি হিন্দু পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় তারা মেয়েদের শ্লীলতাহানি ও ছেলেদের মারধর করে টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এ ঘটনায় দায়ীদের আসামি করে সদর থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার। বিভিন্ন সময়ে ওই এলাকায় এ ধরনের ঘটনা ঘটছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয় মানববন্ধনে।
এ বিষয়ে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া আজকের পত্রিকাকে জানান, বিনোদনকেন্দ্র নাগরিয়াকান্দি এলাকায় সন্ত্রাসী ও বখাটেদের উৎপাত বন্ধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

বর্ষা এলেই মৌলভীবাজারের টিলা-পাহাড়ঘেরা জনপদে নেমে আসে আতঙ্ক। তবু ঝুঁকি নিয়ে এসব স্থানে বসবাস করছে অন্তত ৫০ হাজার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চার বছরে টিলাধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরপরও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
১ ঘণ্টা আগে
গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
২ ঘণ্টা আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
২ ঘণ্টা আগে