
নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অভিযুক্ত আনোয়ারকে (৪৮) আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুর ১২টার দিকে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে গতকাল শনিবার সকালে ফতুল্লা এলাকায় এ ঘটনা ঘটে। আটক আনোয়ার জামালপুর জেলার ইসলামপুর থানার ধনতলা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।
পুলিশ জানায়, নির্যাতিত শিশুর পরিবার ও অভিযুক্ত আনোয়ার একই বাসায় পাশাপাশি রুমে ভাড়াটে হিসেবে বসবাস করেন। নির্যাতিত শিশুটির বাবা-মা উভয়ই কর্মজীবী। গতকাল সকালে শিশুর বাবা-মা কর্মস্থলে চলে যান। বেলা ১১টার দিকে মোবাইলে চার্জ দেওয়ার কথা বলে শিশুটির কক্ষে প্রবেশ করেন আনোয়ার। সেখানে শিশুটিকে ধর্ষণ করেন তিনি।
রাতে শিশুর বাবা-মা বাড়ি ফিরলে শিশুটি তাঁদের বিষয়টি জানায়। সকালে থানায় মৌখিক অভিযোগের পরপরই পুলিশ আনোয়ারকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম বলেন, ভুক্তভোগী শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

বসতবাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া। বাইরে যাওয়ার কোনো পথ নেই। মই বেয়ে দেয়াল টপকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এর মধ্যে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ। রাত নামলেই বাড়ে আতঙ্ক—কখন এসে বুলডোজার দিয়ে বসতঘর ভেঙে দেওয়া হয়...
৯ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ আরও চারজন আহত হয়েছেন। আজ সোমবার (৩১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
প্রায় ২৬ মিনিট পর সকাল ৯টা ২১ মিনিটে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া ভূমি অফিসে আসেন। এ সময় প্রতিমন্ত্রী অফিসের অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়গুলো তাঁর কাছে তুলে ধরেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত ৩৩০ জন দুষ্কৃতকারীর মধ্যে এক নম্বরে থাকা জাহেদুল ইসলাম (৩৫) ওরফে ‘পিচ্চি জাহেদ’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১০টার দিকে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড়ের ভাঙ্গারগোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে