
জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বাংলা একাডেমিতে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে তিনটি বইয়ের পাঠ পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বক্তারা বলেছেন, জুলাই নিয়ে লেখা গল্পগুলো শুধু গল্প নয়, এটি ইতিহাস। জুলাই গণ-অভ্যুত্থানে যেসব ছড়া প্রেরণা জুগিয়েছিল, সেগুলো আন্দোলনে স্ফুলিঙ্গ ছড়িয়ে দেয়।
আজ বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এই আয়োজন করা হয়। সেখানে ‘জুলাই গণ-অভ্যুত্থানের গল্প’ শীর্ষক বই নিয়ে আলোচনা করেন বইয়ের সম্পাদক কথাসাহিত্যিক হুমায়ূন শফিক। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের গল্প কেবল গল্পই নয়, এগুলো সত্য ইতিহাস। এসব গল্প জুলাইয়ের উত্তাল সময়কে ধারণ করেছে। জুলাই অভ্যুত্থানের বাস্তব অভিজ্ঞতা উঠে এসেছে এসব গল্পে।
‘জুলাই গণ-অভ্যুত্থানের ছড়া’ শীর্ষক বই নিয়ে আলোচনা করেন বইয়ের সম্পাদক শিশুসাহিত্যিক আবিদ আজম। তিনি বলেন, গণ-অভ্যুত্থানে ছড়া, গান ও কবিতা স্ফুলিঙ্গের মতোই আলো ছড়িয়েছে। সে সময় নানা রকম ছড়া ও স্লোগান ছাত্র-জনতাকে উদ্বুদ্ধ করেছে। জুলাই গণ-অভ্যুত্থানের ছড়া সংকলনে সেই ছড়াগুলো স্থান পেয়েছে।
আলোচনায় অংশ নেন লেখক ও গবেষক শিবলী আজাদ এবং কবি ও রাজনৈতিক বিশ্লেষক তুহিন খান। তাঁদের কথায় উঠে আসে জুলাই গণ-অভ্যুত্থানের ছড়া, গল্প ও প্রবন্ধের সংকলনগুলো সে সময়ের চিন্তাচেতনা ও অনুপ্রেরণাকে ধারণ করে আছে। সংকলনগুলোর প্রতিটি লেখাই গুরুত্বপূর্ণ। এগুলো ইতিহাসের অনন্য দলিল। জুলাই গণ-অভ্যুত্থানে সমাজের নানা শ্রেণির মানুষ নানাবিধ তাড়নায় একত্র হয়েছিলেন। রাজনৈতিক প্রেক্ষাপটের পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের আর্থসামাজিক প্রেক্ষাপট নিয়েও বিচার-বিশ্লেষণ প্রয়োজন।
‘জুলাই গণ-অভ্যুত্থানের প্রবন্ধ’ শীর্ষক বইয়ের সম্পাদক লেখক ও গবেষক সহুল আহমদ বলেন, প্রবন্ধগুলোতে নানামাত্রিক দৃষ্টিকোণ থেকে এই অভ্যুত্থানকে দেখা হয়েছে। এই অভ্যুত্থান নিয়ে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের বিচিত্র মাত্রা ছিল, এর ঐতিহাসিক মূল্যও অপরিসীম। এই সংকলনগুলো জুলাইয়ের উত্তাল দিনগুলোর শুধু ঘটনাই নয়, বরং এই অভ্যুত্থানের রাজনৈতিক, বুদ্ধিবৃত্তিক ও মনস্তাত্ত্বিক পটভূমিও তুলে ধরে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির সহপরিচালক (চলতি দায়িত্ব) ড. মাহবুবা রহমান। স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালক ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) সমীর কুমার সরকার। অনুষ্ঠানের শুরুতে ২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

‘আমার মা সকালে কাজে গিয়ে দুপুরে ফিরেছিল। আমি মাকে বাড়িতে রেখে বিকেলে ভ্যান চালাতে গিয়েছিলাম। মা সুস্থ ছিল। আমার সঙ্গে কথা বলেছে। রাতে মনিরামপুর বাজারে থাকতেই ফোনে শুনি, আমার মা বেঁচে নেই। তড়িঘড়ি বাড়ি এসে দেখি, মায়ের লাশ বারান্দায় শোয়ানো। থুতনির নিচে কাটা দাগ, রক্ত বের হয়ে আছে। শরীরের বিভিন্ন স্থানে
৯ মিনিট আগে
দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে শ্যামপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। এঁদের মধ্যে মোহাম্মদ ফোরকানের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা রয়েছে। অন্যদিকে ইমরান শাহরিয়ারের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
১২ মিনিট আগে
অভিযানকালে শটগানের ১৭টি গুলি, চায়না রাইফেলের ৩টি গুলি, ৫ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৮৩টি ইয়াবা, ২ দশমিক ০৪ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়া,৯টি মোবাইল ফোন সেট এবং নগদ ২ লাখ ৮০ হাজার ৪৯০ টাকা উদ্ধার করা হয়েছে।
২৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার গারদে বসে আজমেরী ওসমানের পক্ষে ১০ অনুসারীর ভিডিও বার্তা এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গ্রেপ্তারের পর আসামিদের হাতে মোবাইল ফোন কীভাবে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনে...
১ ঘণ্টা আগে