
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দিয়াপাড়া এলাকায় নানার বাড়ির সম্পত্তি নিয়ে সালিসে মামির লোকজনের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী দিতি ও সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী। আজ শনিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটেছে।
লামিয়া চৌধুরী বলেন, ‘আম্মা মারা যাওয়ার পর প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার কাজিনদের নিয়ে আমি নারায়ণগঞ্জে যাই। ওখানে আমাদের আত্মীয়স্বজন থাকেন। ওদের সঙ্গে সময় কাটিয়ে আসি। আজও গিয়েছিলাম। আসার পরই সন্ত্রাসীদের হামলার শিকার হই। নারায়ণগঞ্জের সোনারগাঁতে আমাদের পৈতৃক জায়গা দখল করার চেষ্টা চলছে বেশ কিছুদিন ধরেই। সেই টার্গেটে আমি যাওয়ার পর সন্ত্রাসীরা আসে। ওদের হাতে অস্ত্র ছিল, আমাদের মারার জন্য। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমার পা ভেঙে ফেলেছে। আমার ফোনও কেড়ে নিয়েছিল। আমার ওড়না টেনে ছিঁড়ে ফেলেছে। আমি অনেক ভয় পেয়ে গেছি। এরপর আমি গাড়িতে উঠে গেছি।’
লামিয়া অভিযোগ করে বলেন, ‘আমার মা-বাবা মারা গেছে। ওরা আমাদের জায়গাজমি দিয়ে গেছে। কিছুই ভোগ করতে পারি না। চারদিক থেকে লোকজন সব দখল করার চেষ্টা চালাচ্ছে। আমার ভাই দেশে নেই। আমি সবকিছু একাই হ্যান্ডেল করছি। এ কারণে সবাই এভাবে আমার পেছনে লেগেছে। কত বছর ধরে আমার জীবনে এসব চলছে বলে বোঝাতে পারব না। আমার জীবন হুমকির মুখে। আমি একা, সন্ত্রাসীরা এসব বুঝে গেছে।’

দিতির বড় ভাই আনোয়ার হোসেন বলেন, ‘শনিবার দুপুরে আমার ছোট ভাইয়ের স্ত্রী শারমিন প্রীতি, স্থানীয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন, সোহেল, জাহাঙ্গীরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের বাড়ি সার্ভে করে জোরপূর্বক পিলার বসায়। এ সময় আমরা বাধা দিলে বিএনপি নেতাদের সহযোগিতায় আমার ছোট ভাইয়ের স্ত্রী সারমিন প্রীতি ও তার সঙ্গীয় বাহিনী আমার বোন দিতির মেয়ে লামিয়ার ওপর এবং আমাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে আহত করে এবং লামিয়ার গাড়ি ভাঙচুর করে। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রাণ বাঁচাতে লামিয়া গাড়ি নিয়ে চলে যায়।’
তবে লামিয়া আক্তারের মামি ও চিত্র নায়িকা দিতির ভাই টিপু সুলতানের স্ত্রী শারমিন আক্তার প্রীতি বলেন, ‘আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমাকে ওয়ারিশান সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। লামিয়া শেখ মারুফের রক্ষিতা হয়ে আমার সম্পত্তি জোরপূর্বক আত্মসাৎ করে রেখেছে। আমি সমাজের লোকজন ডেকে বিচার-সালিস করে আমার স্বামীর সম্পত্তি বুঝে নেওয়ার চেষ্টা করলে লামিয়া ঢাকা থেকে তার বন্ধুদের নিয়ে এসে আমার ওপর হামলা চালায়। আমি হাসপাতালে ভর্তি আছি।’
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি এম এ বারী বলেন, ‘এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। পরে জানতে পারি বিষয়টি চিত্র নায়িকা দিতির পারিবারিক বিষয়।’

রাজধানীর গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার (উড়ালসড়ক) যানজট কমানোর বদলে যানজটের নতুন কেন্দ্র হয়ে উঠেছে। অনেক দিন ধরে ফ্লাইওভারের টোল প্লাজা, ওঠার র্যাম্প, সংযোগ সড়ক এবং আশপাশের বাস টার্মিনাল ঘিরে যান চলাচলে জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতির সমাধান করতে ফ্লাইওভারটি টোলমুক্ত করা, নিচের সড়ক প্রশস্ত...
৮ ঘণ্টা আগে
টিকিট উধাওয়ের বিষয়টি নিয়ে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার আশফাক নিপুন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, সেজো মামা, মামী আর মামাতো বোন এই পূজার ছুটিতে কক্সবাজার ঘুরে আসতে চান। যেহেতু লং জার্নিতে বয়স এবং স্বাস্থ্যের কারণে মামার পক্ষে টানা...
৯ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির...
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেসকো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার ঢাকায় ইউনেসকোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
৯ ঘণ্টা আগে