
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আসমা বেগম (৩৫) নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গতকাল শুক্রবার রাতে তাঁর কলেজপড়ুয়া মেয়ে তিশার মৃত্যু হয়। এ নিয়ে এ দুর্ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে সাতে।
আজ শনিবার দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় আসমার মৃত্যু হয়েছে। তাঁর শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল।
২২ আগস্ট রাত সাড়ে ৩টার দিকে আচমকা বিস্ফোরণে পাশাপাশি দুটি ঘরের একই পরিবারের ৯ সদস্য দগ্ধ হন। তাঁদের জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করানো হলে ২৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ হওয়া মাত্র এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন, ২৫ আগস্ট ওই শিশুর নানি তাহেরা আক্তার (৫০), এরপর ২৮ আগস্ট হাসান গাজী ও তাঁর ছোট্ট মেয়েশিশু জান্নাত, গতকাল সালমা এবং নিহত আসমার মেয়ে তিসার মৃত্যু হয়।

ভিশন-৭১ ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান খান এবং ভিশন-৭১ ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক ও আতিকুরের স্ত্রী নাহিদা ইসলাম নিপার বিপুল পরিমাণ স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়
২৩ মিনিট আগে
রাজধানীর উত্তরায় শামীম সরকার নামের এক ব্যবসায়ীকে অপহরণের পর রিভলবার দিয়ে মারধর করে চাঁদা আদায়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার বিকেলে উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭/সি নম্বর সড়কের ৩ নম্বর বাসার ৭/সি নম্বর ফ্ল্যাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসের তিন কর্মকর্তা-কর্মচারীর বদলি করা হয়েছে। গতকাল বুধবার সকালে ভূমি অফিসটিতে আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
৩৭ মিনিট আগে
বর্তমান গভর্নরের নিয়োগ উদ্যোগের মাধ্যমে যদি লুটপাটের অন্যতম দায়ী শীর্ষ পর্যায়ের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আবার কর্তৃত্বে ফিরিয়ে আনা হয়, সেটি কোনো অবস্থায় রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে না...
১ ঘণ্টা আগে