
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতিকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে তিনটি পৃথক মামলায় এই রিমান্ড মঞ্জুর করেন আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিন।
রিমান্ডের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান। তিনি বলেন, নারায়ণগঞ্জ সদর থানার একটি হত্যা মামলায় দুদিন, সিদ্ধিরগঞ্জ থানার পৃথক একটি হত্যা মামলায় তিন দিন এবং একই থানার আরেকটি হত্যাচেষ্টা মামলায় দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
পরিদর্শক কাইয়ুম জানান, তিনটি মামলায় আদালতে মোট ২১ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সদর থানার আবুল হাসান স্বজন হত্যা মামলায় মতিকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানার রিকশাচালক আব্দুল লতিফ হত্যা মামলায় সাত দিনের রিমান্ড এবং আল আমিন নামের এক যুবককে হত্যাচেষ্টা মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।
১৩ জানুয়ারি মতিউর রহমান মতিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮৩ লাখ ২২ হাজার ৩৭১ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ পরিদর্শক মো. ফখরুদ্দীন ভূঞা ও তাঁর স্ত্রী জাহানারা খানমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ময়মনসিংহে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে।
৮ মিনিট আগে
বিকাশ বগুড়া থেকে জয়পুরহাট শহরের পূর্ব বাজারে তাঁর দুলাভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কড়াই ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিকাশের মৃত্যু হয়।
১১ মিনিট আগে
বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। এ আয়োজন মাদকমুক্ত রাখতে তৎপর প্রশাসন। তারই অংশ হিসেবে লালন আখড়াবাড়ির মেলার মাঠে অভিযান চালিয়ে গাঁজা সেবনের প্রায় দুই হাজার কলকে জব্দ করেছে পুলিশ। জব্দ করা কলকেগুলোর মূল্য দুই
১৩ মিনিট আগে
৪৫ তম বিসিএসে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশ পেয়েও গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা পুনঃগেজেট প্রকাশের দাবি জানিয়েছেন। আগামী শনিবার সকাল ১০টার মধ্যে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না এলে আত্মাহুতির মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
১৭ মিনিট আগে