
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাসলাইন বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঠাত্তা গ্রামে একটি বহুতল ভবনের নিচতলায় এ বিস্ফোরণ ঘটে। তাঁদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলো ওই ভবনের ভাড়াটে জরিনা বেগম, আলাউদ্দিন, শিফা আক্তার ও শিমলা।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে একই পরিবারের চারজন দগ্ধকে আনা হয়। তাঁদের ২০ শতাংশ থেকে ৬০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে।
স্থানীয়রা জানান, ছয় তলা ভবনের নিচতলায় একটি বাসাভাড়া নিয়ে বসবাস করতেন আলাউদ্দিন, তাঁর মা ও দুই সন্তান। আজ ভোরে গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে ওই রুমে থাকা শিশুসহ চারজন দগ্ধ হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ভোরে ঘটনার পরপরই দগ্ধদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

আহত ঠান্ডু মন্ডল বলেন, ‘হামলাকারীরা আমাদের গ্রামেরই ছেলে। ওরাও ধানের শীষের সমর্থক। তাদের সঙ্গে আমাদের আগের বিরোধ ছিল। ভোট চেয়ে কাপ-পিরিচ প্রতীকের একজন সমর্থকের সঙ্গে ফেরার সময় সুযোগ নিয়ে হামলা করা হয়েছে। পুরোনো বিরোধে নির্বাচনকে কাজে লাগানো হয়েছে।’
৩ মিনিট আগে
রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদ হারিয়েছেন রাজশাহীর এক ছাত্রদল নেতা। তাঁর নাম মুস্তাফিজুর রহমান মিলন। তিনি বাগমারার উপজেলার ভবানীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। সোমবার রাতে তাঁকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি প্রকাশ করে ছাত্রদল।
১৭ মিনিট আগে
নওগাঁর ধামইরহাটে ৫৩টি ভোটকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ এবং অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে ১৬টি কেন্দ্র চিহ্নিত করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, নির্বাচনকে নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা...
৩২ মিনিট আগে
আলী মামুদের ছেলে আলী আব্দুল্লাহ তাসভীর জানান, আলী মাহমুদ দৈনিক দিনকাল পত্রিকার সিটি এডিটর ছিলেন। তাঁদের বাসা মধ্য বাড্ডার শাহবুদ্দিন মোড় এলাকায়। বাসা থেকে গতকাল সোমবার বেলা ১১টার দিকে বের হয়েছিলেন তিনি। এরপর দুপুরে যান প্রেসক্লাবে।
১ ঘণ্টা আগে