
বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জে গুলিতে পরিবহনশ্রমিক জনি নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শামীম ওসমানসহ ১৮৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার সোনারগাঁ থানায় মামলাটি দায়ের করেন নিহত শ্রমিকের বাবা ইয়াসিন মিয়া। মামলায় অজ্ঞাত আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কাঁচপুর এলাকায় মহাসড়কে গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিক নিহতের ঘটনায় মামলা নেওয়া হয়েছে।’
নামীয় বাকি আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার প্রমুখ।
মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, নিহত জনি নাফ গাড়িতে হেলপারের (সহকারী) কাজ করতেন। গত ২০ জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এক জোট হয়ে পিস্তল, শটগান, ককটেল ও লাঠি নিয়ে কাঁচপুর নার্সারির সামনে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন।
এ সময় ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি ও মারধর করেন তাঁরা। ওই দিন বিকেলে কাঁচপুর সেতুর ঢালে বুকে দুটি গুলি লাগে জনির। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
২ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
২ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে