
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগর, বড় সরদারবাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) জাপানি প্রতিনিধিদলটিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে স্বাগত জানান ফাউন্ডেশনের উপপরিচালক এ কে আজাদ সরকার ও রেজিস্ট্রেশন কর্মকর্তা এ কে এম মুজাম্মিল হক।

পরে তারা রেস্টোরেশন করা ঐতিহাসিক বড় সরদারবাড়ি ও শিল্পাচার্য জয়নুল জাদুঘর ঘুরে দেখে। এ সময় পরিদর্শনকারীরা জাদুঘরে রক্ষিত বিভিন্ন লোক ও কারুশিল্পের ঐতিহ্যবাহী নিদর্শন দেখে ভূয়সী প্রশংসা করে।
এ ছাড়া সোনারগাঁয়ের অন্যতম দর্শনীয় স্থাপনা বড় সরদারবাড়ির স্থাপত্যরীতি দেখে অভিভূত হয় তারা। এর আগে প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগর পরিদর্শন করে।

জাপানের এ বিনিয়োগকারী দল বাংলাদেশে অনুষ্ঠিত তিন দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে জাপান থেকে বাংলাদেশে এসেছে।
এ বিনিয়োগকারী দলের সঙ্গে ব্র্যাক ইপিএলসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ ও সোনারগাঁ থানা-পুলিশের দুটি পৃথক ইউনিট তাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পিরোজপুরের নেছারাবাদে ‘শয়তানের নিশ্বাস’ বা ডেভিলস ব্রেথ ব্যবহার করে এক নার্সের কাছ থেকে প্রায় চার লাখ টাকার স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর বাজারে আসা নারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, এলাকায় একই ধরনের প্রতারণার ঘটনা আগেও ঘটেছে।
১ ঘণ্টা আগে
রাজশাহীর দুর্গাপুরে শিশু হুমায়রা জান্নাতের মরদেহ দাফনের আগে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় মরদেহবাহী অ্যাম্বুলেন্স আটকে রাখা হয় এবং সন্দেহভাজন এক ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের সেন্ট মার্টিন উপকূলে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে মিয়ানমারে পাচারের সময় ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট, তিনটি মাছ ধরার ট্রলারসহ ৩৩ জনকে আটক করা হয়েছে। জব্দ করা সিমেন্টের বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্যাম্পাসে পুকুরে ডুবে সায়েম ফেরদৌস নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি আর্কিটেকচার বিভাগের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
১ ঘণ্টা আগে