নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩০ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বী বলেন, ‘সরকার নিজেদের মেয়াদ নিজেরাই আবার নবায়ন করে নিয়েছে, জনগণের প্রয়োজন হয় নাই। বিদেশি পর্যবেক্ষক কে কী বললো তাতে তাদের কিছু যায় আসে না। কোথায় কী হয়েছে আমরা নিজ চোখে দেখেছি। তার পরেও আমরা দাবি করবো এবার দুর্বৃত্তদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে, জনগণের পক্ষ নেবে। ত্বকীর ঘাতকদের আইনের আওতায় আনবে। সাগর-রুনী, তনুসহ নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করবে, সরকার জনগণের সাংবিধানিক অধিকার রক্ষায় কাজ করবে, ধ্বংসস্তূপ থেকে বিচার ব্যবস্থাকে তুলে আনবে।’
তিনি বলেন, ত্বকীর ঘাতক ওসমান পরিবার নিজেদের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে সরকার ও প্রশাসনের আশ্রয়-প্রশ্রয়ে থাকতে চায়। প্রশাসন ছাড়া তারা নিজেদের নিরাপদ মনে করে না। এই ঘাতকেরা যখন জনগণকে নিরাপত্তা দিতে চায়, জনগণ তখন ভয় পায়।
সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাড. এবি সিদ্দিক, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব কবি সাংবাদিক হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাড. মাহাবুবুর রহমান মাসুম, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সদস্যসচিব আবু নাইম খান বিপ্লব, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। এর দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
১৮ মিনিট আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪৪ মিনিট আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে