নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে পরাজিত প্রার্থী বিএনপির সাবেক নেতা তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘আমাকে দলের সকল সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কর্মী থেকে তো বহিষ্কার করেনি। বহিষ্কার করলেও দলের কর্মী সমর্থক হিসেবে কাজ করে যাব। রাজনীতি করতে গেলে একটি দলে থাকতে হয়। কিন্তু পদ-পদবি দরকার হয় না। আমার প্রতি নেওয়া এই সিদ্ধান্তের বিষয়ে কেউ টেলিফোনে বা চিঠিতে জানায়নি। তবে আমি দলের সিদ্ধান্ত মেনে নিলাম। আমি খেটে খাওয়া মানুষের পক্ষে থাকব। অন্য কোনো প্ল্যাটফর্মে যাব না।’
আজ বুধবার দুপুরে শহরের মাসদাইর মজলুম মিলনায়তন প্রাঙ্গণে বিএনপি থেকে বহিষ্কারের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এসব কথা বলেন তৈমুর আলম খন্দকার।
তিনি বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখেছি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে না। তবে যদি কেউ নিজে থেকে নির্বাচন করতে চায় তাহলে দলের কোনো আপত্তি থাকবে না।’’ যার ফলে আমি নির্বাচন করেছি। খেটে খাওয়া মানুষের কথা ভেবে আমি নির্বাচন করেছি। আমি যখন মনোনয়ন কিনি, জমা দিই, বাছাই হয়, প্রতীক পাই তখন তো আমাকে দল থেকে কেউ কিছু বলেনি। বরং অনেকেই মেসেজ দিয়ে আমাকে উৎসাহিত করেছে। দলের এই সিদ্ধান্তে কারও প্রতি কোনো ক্ষোভ নেই। জীবনের শেষ দিন পর্যন্ত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি অনুগত থাকব।’
তৈমুর আলম বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি এবং ইভিএমের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলব। জনগণের অধিকার নিয়ে রাজনীতি করে যাব। অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে আপনারা কেউ ইভিএম মেনে নেবেন না। এটা একটা ভোট ডাকাতির বাক্স।’

বান্দরবান জেলার লামা উপজেলা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তারা গত রোববার (১১ অক্টোবর) লামার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা মুসলিমপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়।
২০ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আমন ধানখেতে আগাছানাশক প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। জানা গেছে, বিরোধপূর্ণ জমিটি আবদুর রহমান ও তাঁর ওয়ারিশরা পৈতৃক সূত্রে মালিকানা লাভের পর দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমিটি দখলে নেওয়ার চেষ্টা নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে তাঁদের
২৩ মিনিট আগে
হবিগঞ্জ জেলা কারাগারে এনামুল হক (৩২) নামের মাদক মামলার আসামি এক হাজতি মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে পরিবারের দাবি, কারাগারে মারধর করে তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
৩২ মিনিট আগে
পিরোজপুর জেলা হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধিদল এ অভিযান পরিচালনা করে। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্
৩৪ মিনিট আগে