
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে ২ হাজার ব্যাগ সিমেন্টসহ ট্রলার ডুবে দুই যুবক নিখোঁজ হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে এই ঘটনা ঘটে। নিখোঁজ দুই যুবকের নাম রানা ও শুভ। তাঁদের নাম ছাড়া বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি। সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৬টা পর্যন্ত চেষ্টা চালিয়ে তাঁদের খুঁজে পায়নি।
জানা যায়, বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকার আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে বরিশাল যাওয়ার জন্য একটি ট্রলারে ২ হাজার ব্যাগ সিমেন্ট ভর্তি করেন রানা ও শুভ নামের দুই যুবক। এরপর মাঝনদীতে নোঙর করেন। পরে বিকেলের দিকে তলা ফেটে ট্রলারটি পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধারের চেষ্টা করে।
বৈদ্যেরবাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মাহবুবুর রহমান জানান, সিমেন্ট ভর্তি করে ট্রলারটি মাঝনদীতে গিয়ে অবস্থানকালে পানিতে তলিয়ে যায়। ট্রলারে থাকা দুই যুবক নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধানের চেষ্টা চলছে।
সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, ‘আমান সিমেন্ট ফ্যাক্টরির সামনে মেঘনা নদীর মাঝখানে ট্রলারটি দুই যুবকসহ তলিয়ে যায়। ধারণা করা হচ্ছে, ট্রলারের তলা ফেটে পানি ঢুকে ডুবেছে। দুই ঘণ্টা চেষ্টা করে তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার সকাল থেকে উদ্ধার তৎপরতা শুরু হবে।’
আমান সিমেন্ট কোম্পানির ম্যানেজার নাদিরুজ্জামান জানান, তাঁদের কাছ থেকে সিমেন্ট ভর্তি করে চালান নিয়ে তারা চলে যায়। বিকেলের দিকে হঠাৎ সিমেন্টসহ ট্রলারটি ডুবে যায়।

ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর স্ট্যান্ড ও আশপাশের এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প।
৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মার্স ফিড কোম্পানির বিরুদ্ধে কৃষকের জমিতে জোরপূর্বক বালু ভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষকেরা অভিযোগ করেছেন, তাঁদের অনুমতি ছাড়াই স্থানীয় এক যুবদল নেতা কোম্পানির পক্ষ নিয়ে জমিতে ও বাড়িঘরে বালু ফেলছেন।
৯ মিনিট আগে
বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
১২ মিনিট আগে
লালমনিরহাটে মাত্র ১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়েছে তিস্তা চরাঞ্চলের অর্ধশতাধিক ঘরবাড়ি দোকানপাট। কৃষিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১৬ মিনিট আগে