
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলআরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার নয়াবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম ও একই এলাকার আলমগীর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম। নিহতরা বন্ধু ছিলেন।
দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, দুই বন্ধু ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন।
ওসি ওয়াহিদ মোর্শেদ জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে সাইফুল ও জাহিদুল মোটরসাইকেলে করে সোনারগাঁ থেকে সিদ্ধিরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নয়াবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে বলে জানান ওসি ওয়াহিদ মোর্শেদ। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
প্রায় ১৭ বছর আগে পাশের শেরপুর সদর উপজেলার সাত নম্বর চর এলাকার বাসিন্দা আহমত মোল্লাহর মেয়ে মঞ্জুরার সঙ্গে সুজন মিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে মঞ্জুরার মৃত্যু হয়।
৫ মিনিট আগে
অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন আদালতের বিচারকরা দ্রুত ও কার্যকরভাবে ন্যায়বিচার নিশ্চিত করতে বিদ্যমান বিচারক ও সহায়ক কর্মচারীর সংকট, বাজেট স্বল্পতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রধান বিচারপতি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এসব সংকট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ...
৩৫ মিনিট আগে
একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে দিগন্তজোড়া নীল সমুদ্র—প্রকৃতির এমন অনন্য মেলবন্ধনই কক্সবাজারকে করেছে বাংলাদেশের পর্যটনের অন্যতম প্রধান গন্তব্য। ১২০ কিলোমিটার দীর্ঘ সৈকত, পাহাড়, ঝরনা, পাথুরে তটরেখা আর মেরিন ড্রাইভ ঘিরে দিন দিন বাড়ছে দেশি-বিদেশি পর্যটকের আনাগোনা।
১ ঘণ্টা আগে