
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা টাকা দিয়ে ধামাচাপার চেষ্টার অভিযোগ উঠেছে। বিএনপির দুই কর্মী ওই কিশোরীর পরিবারকে ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে ঘটনা মীমাংসার জন্য চাপ দেন। এ ঘটনায় গত সোমবার ওই কিশোরীর মা সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।
ধর্ষণের অভিযোগ ওঠা ব্যক্তিরা হলেন আব্দুল্লাহ, লাল চান মিয়া ও ফয়েজ ভূঁইয়া। ওই ঘটনা মীমাংসার চেষ্টার অভিযোগ ওঠা বিএনপির দুই কর্মী হলেন আক্কাস আলী ও সাত্তার আলী।
জানা গেছে, উপজেলার একটি গ্রামের অষ্টম শ্রেণির ছাত্রী স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল। পথে আব্দুল্লাহ কাঁঠাল খাওয়ানোর কথা বলে তাঁর বাসায় নিয়ে যান। পরে আব্দুল্লাহ ওই শিক্ষার্থীকে তাঁর ঘরে নিয়ে আটকে রাখেন। কিছুক্ষণ পর আরও দুই সহযোগী ফয়েজ ও লালচানকে ফোনে ডেকে নিয়ে তিনজন মিলে ধর্ষণ করেন। তাঁরা ওই কিশোরীকে ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে ছেড়ে দেন।
স্কুলছাত্রীর এক আত্মীয় বলেন, ‘থানায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগের তিন দিন পার হলেও পুলিশ কাউকে আটক করেনি।’
ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগের বিষয়ে সাত্তার আলী বলেন, ‘দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। পরে তা মীমাংসা করা হয়েছে।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ধর্ষণের অভিযোগ পেয়ে জড়িত ব্যক্তিদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। ধর্ষণের ঘটনা টাকায় মীমাংসার কোনো সুযোগ নেই।’

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের চার দিন পর হাসনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গোবিন্দগুনিয়া এলাকার জিকে (গঙ্গা-কপোতাক্ষ) খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তাঁর কোমরে বালুর বস্তা বাঁধা ছিল...
২ ঘণ্টা আগে
ফ্রিজ-টিভি কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলার ভিরাল্লা বনাম আলিয়াবাদ প্রতিদ্বন্দ্বিতা করছিল। খেলার প্রথমার্ধে ভিরাল্লা গোল দিয়ে এগিয়ে যায়। পরবর্তীতে আলীয়াবাদ গোল দিয়ে খেলায় সমতা ফিরে আসে। এমতাবস্থায় ভিরাল্লার দলে তুহিন নামের এক সমর্থকের সঙ্গে গোল করা নিয়ে আলিয়াবাদের...
২ ঘণ্টা আগে
উপজেলা জামায়াতের আমির মাওলানা নাদেরুজ্জামান ও সেক্রেটারি মুহাম্মাদ শিহাব উদদীন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ স্বাগত মিছিল চলাকালে দুর্বৃত্তদের এ ধরনের হামলা উদ্বেগজনক ও নিন্দনীয়। রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়।
২ ঘণ্টা আগে
ভোলার লালমোহন উপজেলায় গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরি বাজার ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে