
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেজান জুসের সাত তলা ভবনের পাশের নুডলস তৈরির টিন শেড ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
সেজান জুস কারখানার তৃতীয় তলায় কাজ করেন গুলশান আরা। আগুন লাগার ৫ মিনিট আগেই কারখানা থেকে বের হন তিনি। গুলশান আরা আজকের পত্রিকাকে জানান, সেজান জুসের পাশেই একটি নুডলস তৈরির টিন সেট ঘর রয়েছে। সেখানে প্রথমে আগুন লাগে। এর পর সেজান জুস কারখানার নিচতলায় কার্টুনের প্যাকেটের গোডাউনে আগুন লাগে। মুহূর্তেই সমস্ত ভবনে আগুন ছড়িয়ে পড়ে। কারখানাতে নারী সংখ্যা বেশি ছিল। আগুন লাগার পর অনেকেই ভবন থেকে প্রাণ বাঁচানোর জন্য নিচে লাফ দেন।
স্থানীয়রা জানিয়েছেন, কারখানাটির ৬টি সেকশনে কাজ করেন প্রায় ৩০০ থেকে ৪০০ জন মানুষ। সেজানের এই কারখানায় আনুমানিক ১০ দিন আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
মোহাম্মদ ইব্রাহিম নামের এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার সময় কারখানায় গেটে তালা লাগানো ছিল। আগুন লাগার ২০ মিনিট পর আমরা ইট দিয়ে গেট টি ভেঙে ফেলতে সক্ষম হই। ততক্ষণে মানুষ ভবনের বিভিন্ন তলা থেকে জীবন বাঁচাতে নিচে লাফ দিতে থাকেন। ঘণ্টা খানিক পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন নিয়োগ পাওয়া উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নির্দেশে স্থগিত করা হয়েছিল ১ হাজার ৮৭ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা। তবে বেতন-ভাতা ছাড়ের দাবিতে বুধবার (৭ অক্টোবর) সকালে সোনালী ব্যাংক...
৯ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুল হাসানের কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ে। ওই অডিওতে শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের সক্ষমতা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বলতে শোনা যায় বলে জানিয়েছে পুলিশ।
১৪ মিনিট আগে
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ধনু নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হওয়া অরুণ দাস (২২) নামের এক জেলের মরদেহ তিন দিন পর উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের বাকসাই-শিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খাল থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অরুণ দাস ধনপুর ইউনিয়নের ঠ
২৬ মিনিট আগে
মা নেই। আট মাস আগে চার বছরের ছেলে নাঈমকে রেখে অন্যের হাত ধরে চলে গেছেন তিনি। এরপর দিনমজুর বাবা স্বপনের নিত্যসঙ্গী হয়ে উঠেছিল ছোট্ট নাঈম। অভাবের সংসারে কাজের সময় ছেলেকে একা রেখে যাওয়ার সুযোগ ছিল না। তাই কাঠবোঝাই ভ্যান চালানোর সময়ও ছেলেকে সঙ্গে রাখতেন স্বপন। কিন্তু সেই ভ্যানেই প্রাণ গেল তাঁর। আর এখন ম
৩১ মিনিট আগে