নড়াইলের লোহাগড়ায় কাঁঠাল গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মো. লিটু খাঁ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামের কমিউনিটি ক্লিনিকের পাশে এ ঘটনা ঘটে। মৃত বৃদ্ধ সাবাজপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, আজ বুধবার দুপুরে কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামের কমিউনিটি ক্লিনিক সংলগ্ন কাঁঠাল গাছের ডাল কাটতে গাছে ওঠেন ওই বৃদ্ধ। এ সময় কাঁঠাল গাছের ডাল কেটে নামার সময় পা পিছলে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

বিএনপি দলীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, ‘চাঁদাবাজ, দখলদার ও মাদক কারবারি যদি আমার দলের নেতা-কর্মীও হয় তাঁদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আজ থেকে আর কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা খুলনা শহরকে শান্তির শহর দেখতে চাই।’
১৬ মিনিট আগে
ঈদের আগে উৎসব ভাতার দাবিতে নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে অশ্বিনীকুমার হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। করপোরেশনের বিভিন্ন শাখায় প্রায় ২ হাজার ২০০ পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন।
১ ঘণ্টা আগে
সুন্দরবনে অস্ত্র, গোলাবারুদসহ ‘কুখ্যাত ডাকাত’ দয়াল বাহিনীর সক্রিয় সদস্য আব্দুল হালিমকে (৩৬) আটক করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার নেসলে কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
১ ঘণ্টা আগে