
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টে ধর্মীয় অবমাননামূলক মন্তব্য করা হয়েছে অভিযোগ তুলে নড়াইলের লোহাগড়া থানার দীঘলিয়ার সাহাপাড়ায় হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পর থেকে সন্ধ্যা অবদি এসব হামলার ঘটনা ঘটে। হামলায় পাঁচ থেকে ছয়টি সনাতন ধর্মাবলম্বীদের (হিন্দু) বাড়িতে ভাঙচুর এবং একটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া স্থানীয় একটি মন্দিরের চেয়ার ও সাউন্ডবক্স ভাঙচুরসহ ইট ছুড়েছে বিক্ষুব্ধরা।
নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর গুজব ছড়িয়ে পরে দীঘলিয়া সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহা (২২) ফেসবুকে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তি করেছেন। এরপর বিক্ষুব্ধ লোকজন আকাশ সাহার গ্রেপ্তার ও বিচারের দাবিতে তাঁদের বাড়ির সামনে বিক্ষোভ করেন। পরে বিকেলে উত্তেজনা আরও বাড়তে থাকে। বিক্ষুব্ধ লোকজন একপর্যায়ে সাহাপাড়ার গোবিন্দ সাহা, তরুণ সাহা, দিলীপ সাহা, পলাশ সাহাসহ পাঁচ-ছয়টি বাড়ি ভাঙচুর করে। এর মধ্যে গোবিন্দ সাহার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া সাহাপাড়ার মন্দিরের চেয়ার ও সাউন্ডবক্স ভাঙচুরসহ সেখানে ইট ছুড়েছে বিক্ষুব্ধরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়।
দীঘলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য প্রভাত কুমার ঘোষ বলেন, আকাশ সাহার ফেসবুকে বিতর্কিত মন্তব্য করাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা বাড়িঘরে ভাঙচুর ও মন্দিরে হামলা করেছে। একটি বাড়িতে আগুন দিয়েছে।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল বলেন, যে বাড়িতে আগুন দেওয়া হয়েছিল, তা নেভানো সম্ভব হয়েছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী বলেন, অভিযুক্ত আকাশ সাহার বাবা অশোক সাহাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে ছেলে আকাশ সাহার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্ত আকাশ পলাতক রয়েছেন।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। ধর্ম অবমাননার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৪ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৫ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
৮ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৭ মিনিট আগে