
নওগাঁয় এনজিও খুলে প্রতারণার অভিযোগে মো. আব্দুর রাজ্জাক (৪৩) নামে এক ব্যক্তিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি ডলফিন সেভিংস অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি কোম্পানি খুলে গ্রাহকদের প্রায় ২০ কোটি টাকা নিয়ে লাপাত্তা ছিলেন। আব্দুর রাজ্জাক টাকাগুলো নিয়ে দুবাইগামী বিমানে দেশের বাইরে যাওয়া পরিকল্পনা করছিলেন।
আজ রোববার দুপুরে নওগাঁ সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাব বাসস্ট্যান্ড এবং নওগাঁ জেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-নওগাঁর ফতেহপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুর রাজ্জাক (৪৩), তাঁর স্ত্রী মোছা সুমি বেগম (৩২), মো. রিপন (১৮), মো. পিয়ার আলী (৪০), শিল্পী বেগম (৩৫) ও আতোয়ার রহমান আতা (৬০)।
সংবাদ সম্মেলনে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, র্যাব জানতে পারে আব্দুর রাজ্জাক ২০১৩ সালে ফতেপুর বাজারে ডলফিন নামে একটি সংস্থা গড়ে তোলেন। এরপর গ্রামের সহজ সরল মানুষকে প্রতিমাসে এনজিও থেকে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ২০ কোটি টাকা আমানত সংগ্রহ করেন। তাঁদের প্রলোভনে ওই এনজিওেতে এলাকার অনেকেই বড় অঙ্কের টাকা আমানত করেন। প্রথম তিন মাস গ্রাহকেরা জমানো টাকার মুনাফা পেলেও পরবর্তীতে মুনাফা বন্ধ হয়ে যায়।
মুনীম ফেরদৌস আরও বলেন, এরপর গ্রাহকের আমানত নিয়ে হঠাৎ করেই সংস্থাটির পরিচালক আব্দুর রাজ্জাক অফিসে তালা ঝুলিয়ে তিনশোর বেশি গ্রাহকের ২০ কোটি টাকা নিয়ে উধাও হন। খবর পেয়ে র্যাব-৫ এবং র্যাব-১১ এর গোয়েন্দা দল তাদের ওপর গোয়েন্দা নজরদারি শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদে নারায়ণগঞ্জ থেকে আব্দুর রাজ্জাককে আটক করা হয়। তিনি টাকাগুলো নিয়ে দুবাইগামী বিমানে করে দেশের বাইরে যাওয়া পরিকল্পনা করছিলেন। পরে রাজ্জাকের বোন, স্ত্রী, এনজিওর সভাপতি, ম্যানেজার ও ক্যাশিয়ারকে নওগাঁ জেলার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, আব্দুর রাজ্জাক, শিল্পি বেগম, সুমি আক্তার, এনজিওর সভাপতি পিয়ার আলী, ম্যানেজার মো. আতোয়ার রহমান আতা এবং ক্যাশিয়ার মো. রিপন হোসেন এলাকার জনসাধারণের কাছ থেকে ১ লাখ টাকায় ২ হাজার টাকা লাভ দেওয়ার কথা বলে ওই এনজিওতে ৩০০ জনের বেশি গ্রাহককে সঞ্চয় রাখার ব্যাপারে উৎসাহিত করেছিলেন।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রাজ্জাক স্বীকার করেন টাকা নিয়ে দুবাই পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এরআগে এঘটনায় ভুক্তভোগীরা থানায় মামলা করেছিলেন।

ভবন নির্মাণে দুর্নীতি প্রমাণিত হওয়ায় শাস্তি হিসেবে পেতে হয় নির্বাহী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে অবনতি। অনিয়মের কারণে চার বছর পদোন্নতি স্থগিত থাকে। কর্মস্থলে সময়মতো না আসা, সহকর্মীদের সঙ্গে বাজে আচরণের জন্য দেওয়া হয় কারণ দর্শানোর নোটিশ। তদবির বাণিজ্যে অতিষ্ঠ হয়ে খুলনা মহানগর বিএনপির নেতারা...
৪ ঘণ্টা আগে
একই গাছের ডালে পাশাপাশি অসংখ্য বাসা। কোনো বাসায় বক, কোনো বাসায় সারস, কোনোটায় পানকৌড়ি। সঙ্গে রয়েছে বাদুড়সহ নানা প্রজাতির পাখি। প্রতিটি গাছে ভিন্ন প্রজাতির পাখির বসবাস হলেও নেই কোনো দ্বন্দ্ব, খাবার নিয়ে বিরোধ কিংবা বাসা দখলের লড়াই। শান্তিপূর্ণ সহাবস্থানের এমন বিরল দৃশ্য দেখা মিলছে বাগেরহাটের...
৪ ঘণ্টা আগে
প্রকৃত মাদকসেবী ও কারবারিদের শনাক্ত এবং দ্রুত বিচারের আওতায় আনতে অভিযুক্ত ব্যক্তিদের ডোপ টেস্টের উদ্যোগ নিয়েছে ঝিনাইদহ জেলা পুলিশ। সীমান্তসংলগ্ন জেলাটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গত ১৪ জুলাই থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ১৭৫ মামলায় ২৩৫ আসামির ডোপ টেস্ট করানো হয়। নমুনা পরীক্ষায় তাঁদের মধ্যে ২২২ জনের...
৪ ঘণ্টা আগে
চট্টগ্রাম মহানগর ও ১৫ উপজেলায় গত মার্চের মাঝামাঝি হামের প্রাদুর্ভাবের পর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত হামের উপসর্গ এবং এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ৮০ জন। এর মধ্যে ৭ হাজার ৭৮৪ জন হাসপাতাল থেকে ডিসচার্জ হয়েছে। ২৯৬ জন এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
৫ ঘণ্টা আগে