নওগাঁর পোরশা উপজেলায় পানির কূপে পড়ে আব্দুস সাত্তার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ঘাটনগর গ্রামের কানাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে কূপ থেকে মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা। আব্দুস সাত্তার কানাপাহাড় এলাকার মৃত কমির উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন পোরশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মাসুদ রানা।
স্থানীয় ও মৃতের পরিবার জানায়, আজ বেলা ১১টার দিকে কাচারিপাড়া মসজিদের একটি কূপের পানি পরিষ্কার করার জন্য আব্দুস সাত্তার সেখানে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে কূপের ভেতরে পড়ে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা জানতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কূপের ভেতর থেকে মৃত অবস্থায় সাত্তারকে উদ্ধার করে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে পানির কূপে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়নি। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে