
নওগাঁর রাণীনগরে মোবাইল ফোন ও সাইলেন্স চুরির অপবাদ দিয়ে ইটভাটার এক শ্রমিককে মাথা ন্যাড়া করে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় বণিক সমিতির সভাপতির বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার উপজেলার কাশিমপুর ইউনিয়নের নগর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর নাম সজীব হোসেন (২৫), তিনি উপজেলার কাশিমপুর চারাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
জানা গেছে, গত এক মাসের ব্যবধানে উপজেলার নগর ব্রিজ এলাকার শহিদুল ইসলামের ইটভাটার কয়েকজন শ্রমিকের আটটি মোবাইল ফোন ও দুটি সাইলেন্স চুরি হয়। এ ঘটনায় ভাটার ম্যানেজার রয়েল হোসেনসহ অন্য শ্রমিকেরা সজীবকে সন্দেহ করেন।
আজ সকাল ৯টার দিকে রয়েলসহ চার-পাঁচজন মিলে সজীবকে মারধর করে চুরি যাওয়া মোবাইল ফোন ও সাইলেন্স উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। এরপর চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় নগর ব্রিজ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল জলিলের হাতে সজীবকে তুলে দেওয়া হয়। পরে সেখানেও মারধর করে ফোনগুলো উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে পরে একটি সেলুনে নিয়ে সজীবের মাথা ন্যাড়া করে বাড়িতে পাঠিয়ে দেয়।
জানতে চাইলে ইটভাটার ম্যানেজার রয়েল হোসেন বলেন, ‘গত এক মাসের ব্যবধানে আমার ইটভাটার শ্রমিকদের আটটির মতো মোবাইল ফোন চুরি হয়েছে। বুধবার রাতেও দুটি সাইলেন্স চুরি হয়েছে। মোবাইল ফোন ও সাইলেন্স চুরির ব্যাপারে জিজ্ঞাসা করলে স্বীকার করেনি সজীব।
একপর্যায়ে মারধর করার পরেও স্বীকার না করায় মোবাইল ফোন উদ্ধার এবং সুষ্ঠু বিচারের জন্য বাজার বণিক সমিতির সভাপতি জলিলের হাতে তুলে দিয়েছি। তিনি মোবাইল ফোন উদ্ধার করতে না পেরে নাপিত দিয়ে সজীবের মাথা ন্যাড়া করে দিয়েছেন।’
তিনি বলেন, ‘এর আগে গত বছর আমাদের ভেকু মেশিনের ব্যাটারি চুরি করে ধরা পড়েছিল সজীব। তবে মাথার চুল কেটে ন্যাড়া না করে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত হয়নি।’
নগর ব্রিজ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল জলিল বলেন, ‘মোবাইল ফোন চুরির অপবাদে সজীবকে ইটভাটার ম্যানেজার-শ্রমিকেরা মারধর করে রক্তাক্ত করেও ফোন উদ্ধার করতে পারেনি। আমিও তাকে জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু চুরির কথা স্বীকার করেনি। পরে মাথায় লম্বা চুল দেখে চুল কেটে ন্যাড়া করে স্থানীয় ডাক্তার দিয়ে চিকিৎসা দিয়ে সজীবের অভিভাবকের হাতে তুলে দিয়েছি।’ তবে মাথার চুল কেটে দেওয়া ভুল হয়েছে বলে জানান তিনি।
আহত সজীব হোসেন বলেন, ‘আমি ওই ভাটায় শ্রমিক হিসেবে কাজ করি। আমাকে মোবাইল ও সাইলেন্স চুরির অপবাদ দিয়ে ম্যানেজার রয়েল আমাকে বেদম মারধর করেছে। পরে বণিক সমিতির সভাপতি জলিলের হাতে দিলে সেখানেও আমাকে মারধর করে আমার মাথা ন্যাড়া করে দিয়েছে। আমি চুরি করিনি বারবার বলার পরেও তারা আমাকে অমানুষিক নির্যাতন করেছে। আমি এই নির্যাতনের সুষ্ঠু বিচার চাই।’
এ নিষয়ে রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোসলেম উদ্দিন বলেন, মারধর করে মাথার চুল কেটে ন্যাড়া করে নির্যাতনের ঘটনায় কেউ জানায়নি বা অভিযোগ করেনি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে