নওগাঁর রাণীনগরে এবার এক হতদরিদ্র বৃদ্ধের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার শিয়ালা গ্রামের বৃদ্ধ নাসির উদ্দীন মণ্ডলের গরু তিনটি চুরি হয়। এ ঘটনায় থানা–পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ নিয়ে গত আট দিনে উপজেলায় ১০টি গরু চুরির ঘটনা ঘটল। তিন গরু হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন নাসির উদ্দীন। এগুলোই ছিল তাঁর সংসার চালানোর একমাত্র সম্বল। আজ শুক্রবার তিনি জানান, গতকাল সন্ধ্য়ায় গরুগুলো গোয়ালঘরে রেখে ঘুমিয়ে পড়েন তিনি। ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান তিনটি গরুই চুরি হয়ে গেছে। গরু তিনটির মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা হবে বলে জানান তিনি। নাসির উদ্দীন বলেন, বাড়ির ভিটে ও ওই তিনটি গরু ছাড়া তাঁর কোনো সম্বল নেই। গরুগুলো লালন–পালন করে যে আয় হয়, তা দিয়েই সংসার চলত। চোরেরা তাঁর সেই গরু তিনটি চুরি করে নিয়ে গেল।
এর আগে গত বুধবার রাতে উপজেলার জলকৈ গ্রামের জাহিদুল ইসলাম আলেমের একটি গরু চুরি হয়। ৩ মে রাতোয়াল গ্রামের মজিবুর রহমান ও তাঁর ছেলে দুলাল হোসেনের চারটি গরু চুরি হয়। গত ৩০ এপ্রিল গুয়াতা গ্রামের সিদ্দিক তালুকদারের গোয়ালঘরের তালা কেটে দুটি গরু চুরি হয়। তবে এসব ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার বা চুরি হওয়া গরুগুলো এখনো উদ্ধার করতে পারেনি।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, শিয়ালা গ্রামে গরু চুরি হয়েছে। পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গরুগুলো উদ্ধার ও জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।

শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন মুন্সিকে (৪৫) গ্রেপ্তারের পর তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় বিএনপির একাংশের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
১৯ মিনিট আগে
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার মদনখালীর জাফরপাড়া বাবনপুর এলাকায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন জেবা আমিন খান। পরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শহীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
১ ঘণ্টা আগে
যশোরের অভয়নগরে একাধিক মামলার আসামি রিয়াজ হোসেনকে (২৯) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
শুনানির সময় আসামি সোহানুর রহমান সিয়ামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আদালতের জিজ্ঞাসাবাদে আসামি নিজেকে নির্দোষ দাবি করেন।
১ ঘণ্টা আগে