
দীর্ঘ ৯ বছর পর আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা রয়েছে। কিন্তু সেই সম্মেলন বন্ধের দাবিতে বিএনপি ও সব অঙ্গসংগঠনের ব্যানারে মানববন্ধন করেছেন দলের একাংশের নেতা-কর্মীরা। রোববার (১৭ আগস্ট) দুপুর ১২টায় শহরের সকাল বাজার এলাকায় এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান জিলানী, যুবদল নেতা রানা ম্যানশন।
বক্তারা বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূলকে গুরুত্ব দিয়ে আহ্বায়ক কমিটি অথবা সম্মেলন প্রস্তুতি কমিটির মাধ্যমে সম্মেলন করতে হবে। বর্তমান জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটির মাধ্যমে কোনো সম্মেলন মানি না, মানব না।’
বক্তারা অবিলম্বে আগামী ২৩ আগস্ট অবৈধ সম্মেলন বন্ধের দাবি জানান।
এর আগে ২০১৬ সালে শহরের সিংহজানী বালক উচ্চবিদ্যালয় মাঠে জামালপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আগমগীর তখন ফরিদুল কবীর তালুকদার শামীমকে সভাপতি এবং অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি ঘোষণা করেন। ৯ বছর পর আগামী ২৩ আগস্ট সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য দেবেন।

ময়মনসিংহ নগরীতে জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে নগরীর নতুন বাজার এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
৩৪ মিনিট আগে
ভোলার চরফ্যাশনে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিধবা নারীকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার উপজেলার ওসমানগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
‘বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ও ফ্যাসিবাদকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা এখন যে ধরনের বক্তব্য দিয়ে চলেছে, এটা কেবল তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষুদ্র প্রয়াস মাত্র। সেটিকে আমরা কোনোভাবে সফল হতে দেব না।’
১ ঘণ্টা আগে
উপজেলার আবুল হোসেন জহুরা উচ্চবিদ্যালয়ের মালিকানাধীন ও দখলীয় প্রায় এক বিঘা জমি নিজেদের দাবি করে জবরদখলের চেষ্টা করছেন এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন ফকির ও তাঁর লোকজন।
১ ঘণ্টা আগে