
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের হত্যা, নির্বিচারে গ্রেপ্তার, ছাত্র ও সাধারণ মানুষকে হয়রানির ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষকেরা।
আজ বুধবার বিভাগীয় প্রধান রায়হানা আক্তার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা, ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক, সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের পর সারা দেশে শিক্ষার্থী ও অন্যদের মূল্যবান জীবনের অপূরণীয় ক্ষতি, নির্বিচারে গ্রেপ্তার, ছাত্র ও সাধারণ মানুষকে হয়রানির ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্দোলনের সমন্বয়কদের বেআইনিভাবে আটক না করে পরিস্থিতি সামাল দিতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানাই। আমরা শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে সমর্থন করি। আশা করি যত তাড়াতাড়ি সম্ভব সংলাপের মাধ্যমে একটি যুক্তিসংগত সমাধান করা হবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর রাকসু ও হল সংসদ ফি আদায় করা হলেও সেই অর্থ ব্যয়ের নেই সুস্পষ্ট নীতিমালা। এই পরিস্থিতিতে দীর্ঘদিনের জমা অর্থের বড় একটি অংশ বর্তমান রাকসুর মেয়াদেই ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বয়ানের সঙ্গে মাঠপর্যায়ের তথ্য, বাদীর বক্তব্য এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় কিছু অসংগতি দেখা দিয়েছে। এজাহারের সময় নিয়েও রয়েছে গরমিল। আর বাদী বলছেন, এজাহারে কী আছে, তিনি জানেন না।
৫ ঘণ্টা আগে
খুলনা মহানগরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় তা মোকাবিলা নিয়ে বিএনপি ও খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। মহানগর বিএনপি গত সোমবার জরুরি সভায় এই পরিস্থিতির জন্য কেসিসির ‘ব্যর্থতাকে’ দায়ী করা হয়। এর পরদিন গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির...
৫ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় বৃক্ষরোপণে ও সবুজায়ন বাড়াতে এক দশকে শতকোটি টাকার বেশি খরচ করা হয়েছে। কিন্তু পরিবেশবিষয়ক বেসরকারি সংস্থা ক্যাপসের গবেষণা বলছে, এই সময়ে ঢাকায় গাছপালা আচ্ছাদিত সবুজ এলাকা কমেছে ৩১ শতাংশের বেশি। ১০ বছর আগে ঢাকায় সবুজ এলাকা ছিল ১২ দশমিক ৫২ শতাংশ, বর্তমানে তা ৮ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে।
৫ ঘণ্টা আগে