নেত্রকোনার মোহনগঞ্জে মাটিভর্তি লরিচাপায় সাইকেল আরোহী রাব্বি মিয়া (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় এনামুল (১৫) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তেঁতুলিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর লরিচালক আল আমিনকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। পরে নিহত স্কুলছাত্রের বাবার করা মামলায় আল আমিনক গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
নিহত রাব্বি তেঁতুলিয়া গ্রামের রাসেল মিয়ার ছেলে। রাব্বি স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। আহত এনামুল একই গ্রামের এখলাছ মিয়ার ছেলে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, রাতে রাব্বির বাবা রাসেল মিয়া বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার সকালে আসামি আল আমিনকে আদালতে পাঠানো হয়েছে। আহত এনামুলকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩০ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৬ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে