
হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার এবং এক সপ্তাহের মধ্যে ক্লাস-পরীক্ষা শুরু হওয়ার আশ্বাসে আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। তবে সমন্বিত বা কম্বাইন্ড ডিগ্রি অধরাই থেকে গেল। দীর্ঘ পাঁচ ঘণ্টার আলোচনা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কম্বাইন্ড ডিগ্রি নিয়ে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তই চূড়ান্ত।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আন্দোলনরত শিক্ষার্থীদের ৪০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কৃষি অনুষদের হলরুমে রাত ১২টা পর্যন্ত চলে আলোচনা। আলোচনায় অনলাইনে সংযুক্ত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম ফজলুল হক ভূঁইয়া।
আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহীদুল হক বলেন, ছাত্র-শিক্ষকদের মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়েছে। প্রাথমিকভাবে শিক্ষার্থীদের হলে থাকার অনুমতি দেওয়া হয়েছে। বুধবার সিন্ডিকেট মিটিংয়ের মাধ্যমে হল ত্যাগের নির্দেশনা প্রত্যাহার করা হবে। এক সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হবে। কম্বাইন্ড ডিগ্রি নিয়ে তিনি বলেন, আপাতত ৩ ডিগ্রি, অর্থাৎ একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত বলবৎ থাকবে। আর অন্যান্য বিষয়ে সিন্ডিকেট মিটিংয়ে সিদ্ধান্ত হবে।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি এ এইচ এম হিমেল বলেন, হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার, এক সপ্তাহের মধ্যে ক্লাস-পরীক্ষা স্বাভাবিক করা, বহিরাগতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা, আন্দোলনরত শিক্ষার্থীদের হয়রানি না করা এবং কম্বাইন্ড ডিগ্রি নিয়ে সিন্ডিকেট মিটিংয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাসে বুধবার আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। তবে এর ব্যত্যয় ঘটলে আবারও কর্মসূচি গ্রহণ করা হবে।

সিলেটে বৃদ্ধ স্বামী-স্ত্রী ও তাঁদের গৃহকর্মীকে হত্যার ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে নগরীর রায়নগর এলাকা থেকে ছুরিটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
১১ মিনিট আগে
বন্ধুর চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়ে মারা গেছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিল্লাল মাঝি (৫০)। বন্ধুর মৃত্যুর শোক সইতে না পেরে পরদিন মারা যান তাঁর বন্ধু হাবিবুর রহমান (৫৭)। বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের ভাঙড় ডিস্ট্রিক্ট স্পেশালাইজড হাসপাতালে তাঁদের দুজনের লাশ রয়েছে।
১ ঘণ্টা আগে
জামালপুরে গ্যাস সংকট নিরসন ও সিএনজিচালিত অটোরিকশার জন্য পর্যাপ্ত গ্যাস সরবরাহের দাবিতে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকেরা। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে জামালপুর পৌর শহরের দড়িপাড়া এলাকায় এ অবরোধ শুরু হয়...
১ ঘণ্টা আগে
সদর উপজেলার তরা এলাকায় গিয়ে দেখা যায়, কৃষকেরা কাদা-পানি মাড়িয়ে খেত থেকে আখ কাটছেন। পরে আখের পাতা ও আঁশ পরিষ্কার করে আঁটি বেঁধে বাজারজাতের জন্য প্রস্তুত করা হচ্ছে।
১ ঘণ্টা আগে