ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি) দুই বছর চার মাস পর চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন মো. ফরিদ মিয়া। দীর্ঘদিনের আইনি প্রক্রিয়া শেষে আজ বুধবার চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন নৌকা প্রতীকে নির্বাচন করা এই প্রার্থী। ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী তাঁকে শপথবাক্য পাঠ করান।
২০২২ সালের ৭ ফেব্রুয়ারি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচন হয়। নির্বাচনে উপজেলার মাইজবাগ ইউপিতে লাঙল প্রতীকের প্রার্থী সাইদুল ইসলাম বাবুলকে বিজয়ী ঘোষণা করা হয়। তখন নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ওই বছরের ২৯ মার্চ মো. ফরিদ মিয়া জেলা নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে মামলা করেন। বিষয়টি আমলে নিয়ে আদালত ওই ইউপির ভোট পুনর্গণনার নির্দেশ দেন। ভোট পুনর্গণনা করা হলে লাঙলের প্রার্থীর চেয়ে নৌকা প্রার্থী ২৬৬ ভোট বেশি পান। তাতে মামলার রায় ফরিদ মিয়ার পক্ষে আসে।
এরপর ২০২৩ সালের ১৯ জুন সাইদুল ইসলাম বাবুলের গেজেট বাতিল করে ফরিদ উদ্দিনের নামে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন সচিবালয়।
এ ছাড়া নৌকার প্রার্থী মো. ফরিদ মিয়াকে শপথ গ্রহণে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। তারই ধারাবাহিকতায় আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে ফরিদ মিয়াকে ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ পড়ানো হয়।
আইনি লড়াই শেষে ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করার পর মো. ফরিদ উদ্দিন বলেন, ‘আইনের প্রতি আমার আস্থা, বিশ্বাস, ভরসা ছিল। তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমেই জনগণের আমানত ফিরিয়ে আনতে পেরেছি। ইনশা আল্লাহ বাকি সময়টুকু ইউনিয়নবাসীর সেবক হিসেবে নিজেকে উৎসর্গ করে কাটিয়ে দিতে চাই।’
এ প্রসঙ্গে জানতে চাইলে সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল বলেন, ‘এ বিষয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা চলছে। মামলা চলাকালীন ক্ষমতার জোরে ১১ মাস আগের গেজেট দিয়ে শপথ গ্রহণ করেছেন ফরিদ উদ্দিন। বিষয়টি নিয়ে আমিও আইনের দ্বারস্থ হব।’
এ প্রসঙ্গে জানতে চাইলে ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউপি চেয়ারম্যান হিসেবে মো. ফরিদ মিয়াকে বিধি মোতাবেক শপথ পড়ানো হয়েছে।

ঈদুল আজহার সরকারি ছুটি শেষ হলেও আজ শনিবার থেকে পোশাক কারখানা, শিল্পপ্রতিষ্ঠান ও অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণোদ্যমে কার্যক্রম শুরু হচ্ছে। এ কারণে গতকাল শুক্রবার মানিকগঞ্জের পাটুরিয়া-আরিচা নৌপথ ও সংযোগ সড়কে কর্মস্থলমুখী মানুষের চাপ বেড়ে যায়।
৩ ঘণ্টা আগে
খাগড়াছড়ির প্রতিটি উপজেলা কৃষিনির্ভর জনপদ। এখানে গ্রীষ্মকালীন ফল আম্রপালির পাশাপাশি বিদেশি বিভিন্ন জাতের সুস্বাদু আম চাষের খ্যাতি রয়েছে। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় পার্বত্য জেলাটিতে কাঁঠাল, লিচু, আনারসও ভালো উৎপাদিত হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছে মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৪ ঘণ্টা আগে
রাত ১১টা ২৫ মিনিটের দিকে বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার অপারেশন এলাকায় একটি কনটেইনারের ভেতর ও পাশে আগুনের সূত্রপাত দেখা যায়। বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস ও সংলগ্ন বিমানবাহিনীর ঘাঁটি থেকে আসা সদস্যদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে...
৫ ঘণ্টা আগে