
বাংলাদেশের মানচিত্র থেকেই হারিয়ে গিয়েছিল সোয়াই নামক নদীটি। স্বাধীনতার পর থেকেই একটা শ্রেণি নদীটি ধীরে ধীরে দখল করতে শুরু করে। একটা সময় তারা সফলও হয়। তবে নদীটি রয়ে গিয়েছিল মানুষের মনে ও পানি উন্নয়ন বোর্ডের মানচিত্রে। তাই আবারও দৃশ্যমান হচ্ছে সোয়াই নদী।
নদীটি উদ্ধার ও খননের দাবিতে বেশ কয়েক বছর ধরে দফায় দফায় আন্দোলন ও মানববন্ধন করে আসছেন নদীতীরের স্থানীয় বাসিন্দারা। ময়মনসিংহের গৌরীপুরের শ্যামগঞ্জ বাজার, মইলাকান্দা ইউনিয়ন, তারাকান্দা উপজেলার কিছু অংশ, নেত্রকোনার পূর্বধলা উপজেলার একাংশ, নেত্রকোনা সদরের কিছু অংশজুড়ে সোয়াই নদীর অবস্থান। শ্যামগঞ্জ বাজারকে কেন্দ্র করেই সোয়াই নদী রক্ষার আন্দোলন গড়ে উঠেছিল।
এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নেত্রকোনা জেলার নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান আজকের পত্রিকাকে বলেন, চলতি মাসের শুরুতে সোয়াই নদীর খননকাজ শুরু হয়েছে। এর দৈর্ঘ্য ৪৬ কিলোমিটার, ৩০ মিটার প্রস্থ এবং তলার অংশ ২০ মিটার। নদীটি খননে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৭ কোটি টাকা। মেসার্স ইউসুফ ব্রাদার্স ও আমিন অ্যান্ড কোম্পানি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে খননের কাজ পেয়েছে।
সারওয়ার জাহান আরও বলেন, নদীর বিভিন্ন অংশ অবৈধভাবে দখলদারদের কাছে থাকলেও এখন বেশির ভাগ অংশ উদ্ধার করা হয়েছে। শ্যামগঞ্জ বাজারের পাশে কিছু অংশে বিভিন্ন স্থাপনা থাকায় তা বাকি রয়ে গেছে। আমরা ম্যাপ অনুযায়ী খননকাজ চালিয়ে যাচ্ছি। প্রায় ২৫ ভাগ খননকাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। চলতি বছরের শেষ দিকে খনন শেষ হবে বলে তিনি আশাবাদী।
শ্যামগঞ্জ উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হারুন আল বারি বলেন, ‘স্বাধীনতার পর থেকে একটা শ্রেণি খুব পরিকল্পিতভাবে সোয়াই নদী দখল করে আসছিল। যে কারণে গৌরীপুর শ্যামগঞ্জ এলাকায় একসময় নদীটি নাব্যতা হারিয়ে প্রায় বিলুপ্ত হয়ে যায়। নদীর বুকে অনেকে পাকা ঘরবাড়িও নির্মাণ করেছেন। আমরা দীর্ঘদিন ধরে নদীর সীমানা নির্ধারণ ও খননের দাবি জানিয়ে আসছি। পানি উন্নয়ন বোর্ড এখন সোয়াই নদী খনন শুরু করেছে। আর ওইদিকে সেই স্বার্থান্বেষী মহল খননকাজ বন্ধের পাঁয়তারা করছে। নানা জায়গায় চেষ্টা-তদবিরের কথা শোনা যাচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন পর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে সোয়াই নদী খননের কাজ শুরু হয়েছে। দখলদারদের কারণে কোন জটিলতা তৈরি হলে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁকে ঘটনাস্থল থেকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আহত হয়েছেন...
১১ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দরে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর ধানখেত থেকে মোকছেদুল ইসলাম (৫২) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ঈদগাহ মাঠের পাশের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
২৫ মিনিট আগে
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া রাজা ওরফে পিচ্চি রাজাকে (৩০) আট দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে তাঁর পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে