
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে একটি বাড়িতে ঢুকে এক বৃদ্ধার হাত-মুখ বেঁধে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় তাঁর মেয়েকে চাপাতি ধরে জিম্মি করা হয়। ডাকাতেরা স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় সাড়ে ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
গতকাল বুধবার দিবাগত ভোররাত ৪টার দিকে উপজেলার টাংগাব ইউনিয়নের বারইহাটি গ্রামের বটতলা এলাকায় আজিজুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, আজিজুল হক পল্লী বিদ্যুতে চাকরি করেন। তাঁর কর্মস্থল কিশোরগঞ্জে। ঘটনার সময় তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঢাকায় ছিলেন। বাড়িতে ছিলেন তাঁর ৭০ বছর বয়সী মা জোয়েদা খাতুন, বোন আম্বিয়া খাতুন ও ভাগনি তাসলিমা খাতুন।
পরিবারের সদস্যরা জানান, রাত ৪টার দিকে তিন থেকে চারজন ডাকাত সদস্য বাড়ির সদর দরজার তিনটি তালা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় আরও কয়েকজন বাইরে পাহারায় ছিলেন। ঘরে ঢুকেই ডাকাতেরা জোয়েদা খাতুনের মুখ ও হাত কাপড় দিয়ে বেঁধে ফেলে। তাঁর মেয়ে আম্বিয়া খাতুনের গলায় চাপাতি ধরে তাঁকে জিম্মি করা হয়।
পরে ডাকাতেরা বাড়ির তিনটি কক্ষের আলমারি ও ওয়ার্ডরোবের তালা ভেঙে মালামাল তছনছ করে। তারা তিন ভরি স্বর্ণালংকার, ছয় ভরি রুপার অলংকার, জমি কেনার জন্য রাখা তিন লাখ টাকা, মোবাইল ফোন, কাপড়চোপড়সহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। পরিবারের হিসাব অনুযায়ী, লুট হওয়া মালামালের মূল্য প্রায় সাড়ে ১০ লাখ টাকা।
আজিজুল হক বলেন, ‘খবর পেয়ে বাড়িতে এসে দেখতে পাই, ডাকাতেরা ঘরের সবকিছু তছনছ করে নিয়ে গেছে। তারা আমার মা-বোনের কাছে বারবার জমি কেনার টাকা কোথায় রাখা হয়েছে, তা জানতে চাইছিল। টাকা কোথায় রাখা হয়েছে, জানাতে দেরি হওয়ায় মাকে মারধরও করা হয়।’
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগী পরিবার এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কাঁধে লাঠি। লাঠির এক পাশে মাছ ধরার জাল, অন্য পাশে মাটির কলস আর পুরোনো একটি লুঙ্গি। চোখেমুখে হতাশার ছাপ। যমুনেশ্বরীর তীরে মাছ ধরতে বেরিয়েছেন দ্বিজেন চন্দ্র দাস। সামনে শারদীয় দুর্গাপূজা, অথচ নতুন পোশাক কেনার সামর্থ্য নেই তাঁর। দ্বিজেনের মতো এই পাড়ার প্রায় ২৫০টি পরিবারের জীবনও নদীর মাছের...
২৩ মিনিট আগে
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ারের সমন্বিত জরিপে প্রকাশিত বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭ জন শিক্ষক স্থান পেয়েছেন। দেশের ৮৮টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে এ বছর তালিকায় রয়েছেন ৩৪৭ জন গবেষক।
২৭ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আব্দুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার দুপুরে মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি-২০৬) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করার পর প্রবাসী কল্যাণ ডেস্কসহ সংশ্লিষ্ট
৪৪ মিনিট আগে
মুন্সিগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী এসি বাস সড়কের ডিভাইডারে উঠে গেছে। এতে বাসটির কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে পদ্মা সেতু উত্তর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে