
শেরপুরের নকলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পাঁচজন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ নকলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মুসলিম উদ্দিন (৪৫)। তিনি ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকার মৃত মইজ উদ্দিনের ছেলে।
আহতরা হলেন গোমড়া এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে আমির হোসেন (৩০), জয়নাল আবেদীনের ছেলে আজি রহমান (১৯), সুরুজ মিয়ার ছেলে রাজু মিয়া (২৫), আবুল হোসেনের ছেলে আয়নাল হক (৩৪) ও পাশের সন্ধ্যাকুড়া এলাকার মো. শাহজাদার ছেলে মো. সাদ্দাম (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে দক্ষিণ নকলা এলাকার শেরপুর-ঢাকা মহাসড়কের পাশে ওই ছয়জনকে দাঁড়িয়ে থাকতে দেখে গরুচোর বলে চিৎকার শুরু করেন স্থানীয়রা। পরে স্থানীয় কয়েক শ লোক জড়ো হয়ে গরুচোর সন্দেহে গণপিটুনি দেন। এ সময় গুরুতর আহত হন তাঁরা। খবর পেয়ে নকলা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুসলিম উদ্দিন।
বাকিদের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম আজ সোমবার দুপুরে বলেন, লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ পাঠানো হয়েছে। এ ঘটনায় নকলা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রংপুরের কাউনিয়ায় অগ্নিকাণ্ডে দুটি গুদামে থাকা ক্রোকারিজ ও প্লাস্টিকের খেলনাসামগ্রী পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি, এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার হারাগাছ পৌর শহরের দালালহাট বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্ট
৭ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমানের ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১৫ মিনিট আগে
ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিভতে কাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আজ বুধবার সকালে টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা
১৭ মিনিট আগে
টাঙ্গাইলে হারমোনিয়ামের ভেতরে লুকিয়ে অভিনব উপায়ে অস্ত্র পাচারের সময় তিনটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড তাজা গুলি, চারটি ম্যাগাজিন এবং অস্ত্র বিক্রির নগদ ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকাসহ ৩ জন অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাঁদের কাছ থেকে ৩টি স্মার্টফোনও জব্দ করা হয়
২৫ মিনিট আগে