
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভোটার উপস্থিতি। ভোট গ্রহণের সময় শেষ হওয়ার পরও কেন্দ্রের ভেতর ভোটারদের লম্বা লাইনের দেখা মিলেছে। অন্যদিকে কাউন্সিলর প্রার্থীদের কর্মী-সমর্থকদের ভিড়ে সাধারণ ভোটাররা কেন্দ্রের বাইরে ভোগান্তিতে পড়েছেন।
আজ শনিবার নগরীর পাটগুদাম বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচনী কর্মকর্তারা। ভেতরে ভোট শেষ হলেও বাইরে থেকে কেন্দ্রের মধ্যে ঢোকানো হচ্ছে ভোটার। ভিড়ের কারণে বিরক্ত হচ্ছেন ভোটাররা। অনেকেই অভিযোগ করেছেন সময় ক্ষেপণের। এ সময় কেন্দ্রের গেট বন্ধ হলেও বাইরে থেকে গেট খোলার অনুরোধ করা হয়। এর কিছুক্ষণ পরই র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
রীতা রানী নামে এক ভোটার বলেন, ‘দেড় ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। এখনো ভোট দিতে পারি নাই। শুনছি মেশিনে কাজ করে না।’
পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মানিক আজকের পত্রিকাকে জানান, তাঁর কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ২২৩ জন। বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে ৯৫৩টি, যা মোট ভোটারের ৪৩ শতাংশ।
অন্যদিকে নারী কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল বাশার জানান, তাঁর কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৩৫৯ জন। দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৭৮০টি, যা মোট ভোটারের ৩৫ শতাংশ।
তিনি বলেন, ‘ভোটের যে লাইন তাতে যদি ৪টার মধ্যে কেন্দ্রের ভেতরে ভোটার থাকে, তাহলে যতক্ষণ না ভোট হবে ততক্ষণ আমরা ভোট নেব।’
আবুল বাশার অভিযোগ করে বলেন, ‘এখানে এজেন্ট-প্রার্থী অনেক বেশি। এতে করে ভোট গ্রহণে সমস্যা হচ্ছে। আবার অনেকেই জানেন না কীভাবে ইভিএম ব্যবহার করতে হয়। আমাদের শিখিয়ে দিতে হচ্ছে। এতে সময় নষ্ট হচ্ছে অনেক। এ ছাড়া অন্য কোনো সমস্যা নেই।’
নগরীর অন্য কেন্দ্রগুলোতেও দুপুরের পর ভিড় বাড়তে থাকে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৭ ঘণ্টা আগে
গত এক যুগে সফিয়ার রহমানের বৃক্ষরোপণ কার্যক্রম বিস্ময় জাগানোর মতো। তাঁর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের দিকে ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কে তিনি আম, জাম, কাঁঠালসহ প্রায় ১০ হাজার তালের বিচি রোপণ করেন। এগুলোর মধ্যে প্রায় এক হাজার গাছ এখনো বেঁচে আছে। মনিরামপুরের খড়িঞ্চা-রাজগঞ্জ সড়কে দুই বছরে প্রায় দুই হাজার খেজুরগাছ রো
৮ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে