
ময়মনসিংহে লেভেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল অটোরিকশার দুই যাত্রীর। এই ঘটনায় আহত অটোরিকশা চালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন— ময়মনসিংহ সদর উপজেলার উজান বাড়েরা গ্রামের আবদুর রহমান (৬২) ও তাঁর ভাতিজি শেফালি আক্তার (৪৫)।
আবদুর রহমানের ভাই হাবিবুর রহমান জানান, ভাগনের বিয়ের কেনাকাটা করতে শেফালিকে নিয়ে শহরে গিয়েছিলেন আবদুর রহমান। জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরলে রাতেই বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু জিনিসপত্র কেনা হলেও তাঁদের আর বাড়ি ফেরা হয়নি!
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নগরীর বিদ্যাময়ীর পেছনে লেভেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিন্টেন্ডেন্ট নাজমুল হক খান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। পথে বিদ্যাময়ী লেভেলক্রসিংয়ে রেললাইনে উঠে পড়া রিকশাকে ধাক্কা দেয় ট্রেন। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
রেলওয়ে থানার উপপরিদর্শক দীপক বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনেরা এলে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যাবে।

সড়কপথে গাজীপুর শহরের প্রবেশমুখে রেলের লেভেল ক্রসিং। এ লাইন দিয়ে দেশব্যাপী অন্তত ৫২ জোড়া ট্রেন চলাচল করে প্রতিদিন। আর একটি ট্রেন আসা মানেই লেভেল ক্রসিংয়ে কমপক্ষে ১০ মিনিটের অপেক্ষা। এর প্রভাবে দিনব্যাপী আশপাশের সড়কে থাকে অসহনীয় যানজট। এতে নষ্ট হয় হাজারো কর্মঘণ্টা।
৩৪ মিনিট আগে
রাজশাহীর উপজেলা পর্যায়ের বিভিন্ন হাট-বাজারে আগাম নতুন পাট উঠতে শুরু করেছে। চলতি মৌসুমে মানভেদে প্রতি মণ পাট ৪ হাজার ৩০০ থেকে ৫ হাজার টাকায় বিক্রি হওয়ায় এ অঞ্চলের কৃষকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষি ও শ্রমিকেরা।
২ ঘণ্টা আগে
টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কৃষি খাতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। উপজেলার পানিতে তলিয়ে যাওয়ায় আউশ ধান, বীজতলা, মৌসুমি সবজি, ফল, মরিচ ও পানের বরজসহ প্রায় ২৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর বংশালে একটি পোশাক কারখানায় শামীম (২২) নামে এক কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন...
৪ ঘণ্টা আগে