
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) যাঁর ভোট কেবল তিনিই দিতে পারবেন। অন্য কেউ তাঁর হয়ে ভোট দিতে পারবেন না। এ ছাড়া, নগরবাসী ইভিএমে ভোট দিয়ে অভ্যস্ত। ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানিয়েছেন, তাঁরা প্রার্থীদের এসব বিষয় বুঝিয়েছেন।
সফিকুল ইসলাম বলেন, ‘আপনারা জানেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রথম নির্বাচন ইভিএমে হয়েছিল। নগরবাসী ইভিএমে ভোট দিয়ে অভ্যস্ত। নির্বাচন কমিশনের নির্দেশনায় আমরা প্রতিটি স্পটে ইভিএম প্রদর্শন করেছি। সবাইকে সচেতন করেছি।’
এই নির্বাচন কর্মকর্তা বলেন, ‘এখানে যে ইভিএম মেশিন আছে, তা একদম ফ্রেশ। আশা করি, কোনো সমস্যা নেই। যদি সমস্যা হয়, তাহলে তাৎক্ষণিকভাবে ইভিএম মেশিন রিপ্লেস করে দেব। আমরা প্রত্যেক প্রার্থীকে দেখিয়েছি যে, এক জায়গার ভোট আরেক জায়গায় যাবে না। আশা করছি, আগামীকাল ১২৮ কেন্দ্রে ভোটার উৎসাহে, নিরাপত্তার সঙ্গে ভোট দিতে পারবে।’
ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস থেকে জানা গেছে, নগরীর ৩৩ ওয়ার্ডের ১২৮টি ভোট কেন্দ্রের ৯৯০ বুথে ভোট গ্রহণ হবে। এ জন্য দেড় হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রস্তুত রাখা হয়েছে।
ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন অফিসের আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা থাকবে।’
মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘এ জন্য স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি, ১১ প্লাটুন পুলিশ, আর্মড পুলিশ ও আনসার সদস্য, ১৭ টিম র্যাব ছাড়াও ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে ৪ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৭ ঘণ্টা আগে
গত এক যুগে সফিয়ার রহমানের বৃক্ষরোপণ কার্যক্রম বিস্ময় জাগানোর মতো। তাঁর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের দিকে ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কে তিনি আম, জাম, কাঁঠালসহ প্রায় ১০ হাজার তালের বিচি রোপণ করেন। এগুলোর মধ্যে প্রায় এক হাজার গাছ এখনো বেঁচে আছে। মনিরামপুরের খড়িঞ্চা-রাজগঞ্জ সড়কে দুই বছরে প্রায় দুই হাজার খেজুরগাছ রো
৮ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে