
নেত্রকোনার মোহনগঞ্জ পোস্ট অফিস থেকে তিন কিলোমিটার দূরত্বে একটি চিঠি পৌঁছাতে এক মাস সময় লাগার ঘটনায় জেলার পোস্ট অফিস পরিদর্শক, পোস্টমাস্টার ও পিয়নকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে তাঁদের শোকজের জবাব দিতে বলা হয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. সাহেদুজ্জামান সরকার এ ঘটনায় তাঁদের শোকজ করেন।
ময়মনসিংহ বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. সাহেদুজ্জামান সরকার আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার তাঁদের কাছে শোকজের চিঠি পাঠানো হয়।
গত ৩ আগস্ট নেত্রকোনা শহরের কোর্ট পোস্ট অফিস থেকে একটি চিঠি রেজিস্ট্রি করা হয়। বারহাট্টা উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে ওই চিঠি পাঠানো হয়। চিঠির গন্তব্য বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের আশিয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৭ আগস্ট চিঠিটি মোহনগঞ্জ প্রধান ডাকঘরে এসে পৌঁছায়। কিন্তু সেই চিঠি তিন কিলোমিটার দূরত্বের ওই বিদ্যালয়ে পৌঁছায় ৭ সেপ্টেম্বর।
কম দূরত্বে একটি চিঠি পৌঁছাতে এক মাস সময় লাগায় পোস্ট অফিসে কর্মরতদের দায়িত্বে অবহেলার অভিযোগ তোলেন শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।
এ ঘটনায় ‘৩ কিলোমিটার দূরত্বে চিঠি পৌঁছতে লাগল ১ মাস’—শিরোনামে ১৩ অক্টোবর আজকের পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশ হয়। এরপর সংবাদটি ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।
জেলা পোস্ট অফিস পরিদর্শক আবু হেনা মোনাছিফ করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বৃহস্পতিবার শোকজ পত্রটি হাতে পেয়েছি। এ ঘটনায় আমার পাশাপাশি পোস্টমাস্টার ও পিয়নকেও শোকজ করা হয়েছে। হাতে পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।’ যথা শোকজের জবাব দেওয়া হবে বলেও তিনি জানান।
এ বিষয়ে জানতে চাইলে মোহনগঞ্জ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার মো. ওবায়দুল হক জিকু বলেন, ‘এটা আমাদের ডিপার্টমেন্টের ব্যাপার।’ এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।
ময়মনসিংহ বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. সাহেদুজ্জামান সরকার বলেন, ‘ঐতিহ্যবাহী ডাক বিভাগ সেবার বিষয়ে আগের চেয়ে অনেক এগিয়েছে। এমন দু-একটা ঘটনা আমাদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে শোকজ করা হয়েছে।’
তিনি বলেন, সামনের দিনে ডাক বিভাগের সেবা আরও উন্নত হবে। এমনকি মোবাইল ফোন নম্বর সংগ্রহ করা হবে। চিঠি পোস্ট অফিসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্রাপকের মোবাইল পোনে বার্তা চলে যাবে।
এর আগে, দায়িত্ব অবহেলার অভিযোগে গত সেপ্টেম্বরে জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়ন পোস্ট অফিসের মাস্টারকে বরখাস্ত করা হয়।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে