ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে তিন কন্যাসন্তানের জন্ম দিলেন সীমা আক্তার নামের এক নারী। আজ সোমবার বিকেলে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন সন্তান জন্ম দেন সীমা। তিনি উপজেলার রামভদ্রপুর গ্রামের মোহাম্মদ আমিনুল হকের স্ত্রী।
ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এরশাদ ফরাজি আজকের পত্রিকাকে বলেন, সীমা আক্তার প্রসবব্যথা অনুভব করলে হাসপাতালে নিয়ে আসেন তাঁর পরিবারের সদস্যরা। স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শিল্পী পারভিন ও মিডওয়াইফ মৌসুমী আক্তারের তত্ত্বাবধানে বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে এক ঘণ্টায় তিনটি কন্যাসন্তান জন্ম দেন। দুটি সন্তানের ওজন ঠিক থাকলেও একটির ওজন কম। তবে, তিন নবজাতক ও মা সুস্থ আছেন বলেও জানান তিনি।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে