নেত্রকোনায় ঘর থাকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে হত্যা করে লাশ মাটিচাপা দেওয়ার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই রায়ে রাষ্ট্রপক্ষ খুশি।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জেলা সদরের চন্দ্রাবতীখিলা গ্রামের এমদাদ হোসেন (৩৫) ও বিলচুলঙ্গী গ্রামের আবুল হাসেম ওরফে আবুনি (৪৫)। এমদাদকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে মামলার আরেকটি ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আবুল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
হত্যার শিকার আব্দুস সোবাহান (৫৪) বিলচুলঙ্গী গ্রামের বাসিন্দা। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৬ জুলাই রাতে সোবাহানকে মোবাইল ফোনে কল করে ঘর থেকে ডেকে নিয়ে যান আসামিরা। পরে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে গ্রামের পতিত জমি থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় সোবাহানের লাশ উদ্ধার করা হয়। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী শিউলী আক্তার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৮ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
৪২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩ ঘণ্টা আগে