
ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-সমর্থিত এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম চাঁনের বিরুদ্ধে অন্যায় বিচার করা ও চাঁদাবাজির অভিযোগ তুলে পদত্যাগ করেছেন উপজেলা শিবিরের দপ্তর ও অর্থ সম্পাদক মিনহাজুল হক উসমানি।
মিনহাজুল এর আগে নান্দাইল উপজেলা পশ্চিম ও পূর্ব থানার সভাপতি ছিলেন।
গতকাল শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিনহাজুল হক উসমানি পদত্যাগের বিষয়টি জানান। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘ছাত্রশিবিরের উপজেলা সভাপতি থাকাকালীন, আমার বাবার সাথে নান্দাইল উপজেলা জামায়াতের এমপি প্রার্থী অন্যায় বিচার ও চাঁদাবাজি করল। আজ আবার সেই বিচারকে পুরো উপজেলা জামায়াত ও শিবিরের জেলা ও থানার নেতৃবৃন্দ সঠিক বলায় (শিবিরের সকল দায়িত্ব থেকে পদত্যাগ করছি) ! কোন কাগজ ও কথা না শুনেও নাকি মুখ দেখে ন্যায় বিচার করা যায়...কি আজব বিচার!! মহান রব সবাইকে সঠিক বুঝ দান করুক-আমিন।’

এ বিষয়ে মিনহাজুল আজকের পত্রিকাকে বলেন, ‘২০২২ সালের দিকে আমার বাবার টেন্ডারের গাছ আওয়ামী লীগের নেতারা লুট করে নেয়। সরকার পতনের পরে সেগুলো উদ্ধার করি। আনোয়ার নামের একজনকে শেয়ারে নিয়েছিল, যিনি ২৪ হাজার টাকা পাবেন। কিন্তু তাঁর পক্ষ দেড় লাখ টাকা দাবি করে। এটি নিয়ে উপজেলা জামায়াতের নেতাদের ও এমপি প্রার্থীর কাছে গেলে তাঁরা ফয়সালা না করে বরং ২ লাখ ৬১ হাজার টাকা দাবি করেন। সঠিক বিচার না করায় এবং চাঁদাবাজি করায় আমি পদত্যাগ করেছি।’
জামায়াত-সমর্থিত প্রার্থী আনোয়ারুল ইসলাম চাঁন বলেন, ‘অভিযোগ করেছে তার তো প্রমাণ দিতে হবে। উসমানির বাবার কাছে নান্দাইল বাজারের ব্যবসায়ী টাকা পাইত। সেটি সমাধানের জন্য আমার কাছে এসেছিল। পরে সেটি দেড় লাখ টাকায় সমাধান করে দিয়েছি। এখন সেখান থেকে বের হয়ে সে এমন পোস্ট দিয়েছে। আসলে নির্বাচনের আগে কেউ হয়তো তাকে দিয়ে এসব করাচ্ছে।’
উপজেলা জামায়াতের আমির কাজী শামসুদ্দিন বলেন, ‘গাছ বেচাকেনা নিয়ে ঝামেলা হয়েছে। আমরা ন্যায়বিচার পাইয়ে দিয়েছি। তারপরেও যদি এমন বলে, তা তো ঠিক না।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে