জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ মঙ্গলবার সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম ফরিদ মিয়া (৩২)। তিনি উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী পূর্বপাড়া এলাকার পানা মিয়ার ছেলে। আহতরা হলেন–এরশাদ মিয়া, শাহজালাল ও সবুজ মিয়া।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদ মিয়া আজ মঙ্গলবার সকালে কয়েকজন শ্রমিক নিয়ে বাড়ির পাশে মাঠে খড় শুকানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ফরিদ মিয়াসহ অপর তিন শ্রমিক গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসক।
এ বিষয়ে সাতপোয়া ইউপি চেয়ারম্যানের আবু তাহের জানান, ফরিদ মিয়া ও অন্য শ্রমিকেরা জমিতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তাঁরা গুরুতর আহত হন। পরে আহতদের মধ্যে ফরিদ মিয়ার মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক রবিউল ইসলাম বলেন, ফরিদ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। অপর তিনজনের মধ্যে দুজনকে জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৯ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৫ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে