সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, নির্বাচন ছাড়া রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কারও সুযোগ নেই। বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে নির্বাচনে আসতেই হবে। সংবিধান অনুযায়ী যথা নিয়মেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার ময়মনসিংহের তাঁর নিজ নির্বাচনী এলাকা মুক্তাগাছায় খেরুয়াজানী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গড়বাজাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, একজন খবর পাঠক যেমন খবর পাঠ করে জিয়াউর রহমানও ঠিক তেমনি স্বাধীনতা ঘোষণা পত্র পাঠ করেছেন। এ ছাড়া আর অন্য কিছু নয়।
শুক্রবার ময়মনসিংহের তার নিজ নির্বাচনী এলাকা মুক্তাগাছায় খেরুয়াজানী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গড়বাজাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ মোল্লার সভাপতিত্বে ইফতার পার্টিতে আরও উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান আরব আলী, জেলা নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট বদর উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুক্তাগাছা পৌরসভার মেয়র বিল্লাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাকুলী আক্তার।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ মোল্লার সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান আরব আলী, জেলা নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট বদর উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুক্তাগাছা পৌরসভার মেয়র বিল্লাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাকুলী আক্তার প্রমুখ।

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর এক মাস পেরিয়ে গেছে। তবে স্বজনদের কান্না থামেনি। সন্তান হারানোর শোকে কাঁদছেন সানি জলদাসের মা আশোকী জলদাস। অন্যদিকে স্বামী পলাশ জলদাসকে হারিয়ে অনাগত সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তাঁর ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ভৌমি
২ ঘণ্টা আগে
রাজধানীর মধ্য বাড্ডায় প্রায় দেড় মাস ওয়াসার সরবরাহ করা পানিতে ময়লা ও তীব্র দুর্গন্ধের অভিযোগ উঠেছে। বাসিন্দারা বলছেন, পানি ফুটিয়েও গন্ধ দূর হচ্ছে না। অনেকে খাওয়ার জন্য বোতলের পানি কিনতে বাধ্য হচ্ছেন। বিশুদ্ধ পানির সংকটের কারণে এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপও বেড়েছে বলে জানিয়েছেন স্থা
২ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। ফলে বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। এ ছাড়া ৮০টি বিদ্যালয়ে নেই কোনো নৈশপ্রহরী কাম দপ্তরি।
২ ঘণ্টা আগে
বরিশালে মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে রোজা পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেছে।
৪ ঘণ্টা আগে