
ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজ মোড়ের ‘জয়বাংলা চত্বরে’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের স্মারক ম্যুরাল দ্বিতীয়বারের মতো ভেঙেছে ছাত্র-জনতা।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ছাত্র-জনতা হাতুড়ি দিয়ে ম্যুরাল ভাঙতে শুরু করে। পরে পৌনে ৮টায় এক্সকাভেটর দিয়ে ভাঙা হয়। ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর চত্বরটির বিভিন্ন অংশ ভাঙচুর ও শেখ মুজিবুর রহমানের মুখাবয়ব কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের টাউন হলের মোড়ে জড়ো হয়ে সেখান থেকে বৈষম্যবিরোধী ছাত্ররা পাটগুদাম ব্রিজ মোড়ের জয়বাংলা চত্বরে গিয়ে ভাঙচুর শুরু করে। এতে বেশ কিছু মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর অংশগ্রহণ ছিল।
বৃহস্পতিবার মধ্যরাতে দ্বিতীয়বারের মতো ব্রহ্মপুত্র সেতুর টোল বক্স ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে ৫ আগস্টের পর টোলপ্লাজার কিছু অংশ ভেঙে টোল তোলা বন্ধ করে দিয়েছিল ছাত্র জনতা। এ ছাড়া জেলার ঈশ্বরগঞ্জে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং বিজয়-৭১ চত্বর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়দানকারী এবং সম্প্রতি ছাত্রদলে যোগ দেওয়া মো. রিদুয়ান সিদ্দিকী এই মামলা করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক কাজী মিজানুর রহমানের আদালতে...
১২ মিনিট আগে
ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফ চালের কার্ড বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর গ্রামে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৫ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে রংপুরগামী পাথরবোঝাই ট্রাক এবং রংপুর থেকে সৈয়দপুরমুখী ইউরিয়া সারবোঝাই বিআরটিসি ট্রাক রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ হাজীপুর খারুভাজ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের সামনের কেবিন দুমড়েমুচড়ে যায়।
২৪ মিনিট আগে
২০২১-২২ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় গ্রামীণ সড়কে ১৫ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। চন্দ্রদ্বীপ ইউনিয়নের দিয়ারা কচুয়া জনতা বাজার-সংলগ্ন খালের ওপর নির্মিতব্য সেতুটির জন্য বরাদ্দ ধরা হয় ৬৬ লাখ ৮ হাজার ৯৯৮ টাকা।
৪৩ মিনিট আগে