জামালপুরের মেলান্দহে লায়লা বেগম (৩৮) নামের এক সৌদিপ্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে তাঁর শ্বশুরবাড়ি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর খাবুলিয়ায় এই ঘটনা ঘটে। তবে তাঁর পরিবারের সদস্যদের দাবি, শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হত্যা করেছে।
লায়লার স্বজনদের অভিযোগ, এ ঘটনায় থানায় হত্যা মামলা করতে চাইলেও পুলিশ হত্যা মামলা নেয়নি। তবে অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রায় ২০ বছর আগে রকিবুল ইসলামের সঙ্গে লায়লা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে লায়লার দুই বছরের মেয়ে কান্না করতে থাকে। কান্না শুনে তাঁর শ্বশুর রফিকুল ইসলাম ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে লায়লাকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।
তবে লায়লার পরিবারের সদস্যরা দাবি করছেন, তাঁকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। লায়লা বেগমের বড় ভাই ইয়াকুব আলী বলেন, ‘বোনকে হত্যা করেছে তার শ্বশুর-শাশুড়িসহ পরিবারের লোকজন। আমরা সকালে খবর পেয়েছি। গিয়ে দেখি, ঘরের বারান্দায় লাশ পড়ে রয়েছে। আমরা হত্যা মামলা করার জন্য অনেকবার বলেছি, কিন্তু পুলিশ হত্যা মামলা নেয়নি।’
এ বিষয়ে জানতে চাইলে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী অবস্থা নেওয়া হবে।

নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ফেলে বেশি আয়ের জন্য দেড় বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. সোহেল হোসেন (৩৫)। সেখানে গিয়ে শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরিবারের সচ্ছলতা ফেরাতে পারেননি। সড়ক দুর্ঘটনায় তাঁর জীবন থেমে গেছে। প্রবাসী মো. সোহেল হোসেন মঙ্গলবার (৭ এপ্রিল) সৌদি আরব
২৯ মিনিট আগে
ইরান যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে নিহত বাংলাদেশি প্রবাসী শাহ আলমের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় পৌঁছাবে। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হবে।
১ ঘণ্টা আগে
শিক্ষার্থী ও ঢাকা মেডিকেলের চিকিৎসকদের হাতাহাতির ঘটনায় এখন পর্যন্ত জরুরি চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। আজ রাত পৌনে ৯টা পর্যন্ত জরুরি বিভাগের গেট বন্ধ ছিল। তবে পাশের ছোট গেট (পকেট গেট) খোলা রয়েছে। সমস্যা সমাধানে ঢাবি ও হাসপাতাল কর্তৃপক্ষ বৈঠকে বসেছে...
১ ঘণ্টা আগে
‘আমার ছেলেকে যেভাবে হত্যা করা হয়েছে, দোষীদেরও যেন সেভাবে হত্যা করা হয়। আমার ছেলে তো কোনো অপরাধ করেনি। আমার নিরস্ত্র ছেলে পুলিশের সামনে দাঁড়িয়ে ছিল, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই হত্যার মাধ্যমে আমার সংসারটাই মাটি করে দেওয়া হয়েছে।’ বুধবার (৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে জেলার পীরগঞ্জ উপজেলার জাফরপাড়
১ ঘণ্টা আগে